ওয়াক্‌ফ এস্টেটের কো-অর্ডিনেটরকে হত্যার হুমকি, থানায় জিডি

ঢাকা: রাজধানীর দিয়াবাড়ীতে আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াক্‌ফ এস্টেটের সম্পত্তিতে দীর্ঘদিন ধরে পাইপ ও ভারী মালামাল রাখার অভিযোগ উঠেছে। এসব মালামাল সরিয়ে নিতে আইনি নোটিশ দেওয়ার পরও কোনো প্রতিকার না পাওয়ার পাশাপাশি উল্টো হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন এস্টেটের কো-অর্ডিনেটর মো. মাসুদুর রহমান। এ ঘটনায় মো. খোকন (৪৫), আজাদ (৩০) ও মো. শাহিন (৪৫) নামের […] The post ওয়াক্‌ফ এস্টেটের কো-অর্ডিনেটরকে হত্যার হুমকি, থানায় জিডি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ওয়াক্‌ফ এস্টেটের কো-অর্ডিনেটরকে হত্যার হুমকি, থানায় জিডি
১১ নভেম্বর, ২০২৬ ০০:০০  

ঢাকা: রাজধানীর দিয়াবাড়ীতে আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াক্‌ফ এস্টেটের সম্পত্তিতে দীর্ঘদিন ধরে পাইপ ও ভারী মালামাল রাখার অভিযোগ উঠেছে। এসব মালামাল সরিয়ে নিতে আইনি নোটিশ দেওয়ার পরও কোনো প্রতিকার না পাওয়ার পাশাপাশি উল্টো হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন এস্টেটের কো-অর্ডিনেটর মো. মাসুদুর রহমান।

এ ঘটনায় মো. খোকন (৪৫), আজাদ (৩০) ও মো. শাহিন (৪৫) নামের ৩ জনের বিরুদ্ধে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াক্‌ফ এস্টেটের ইসি নম্বর ৪১১/সি-ভুক্ত সম্পত্তিতে পাইপ ও ভারী মালামাল রেখে আসছেন অভিযুক্তরা। এ বিষয়ে তাদের আইনি নোটিশ দেওয়া হলেও তারা মালামাল সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা নেননি। পরে বিষয়টি নিয়ে আপত্তি জানাতে ফোন করলে এস্টেটের কো-অর্ডিনেটর মো. মাসুদুর রহমানকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

মাসুদুর রহমান বলেন, আদালতের রায় অনুযায়ী আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াক্‌ফ এস্টেটের মোতাওয়াল্লি নবাব ব্যারিস্টার খাজা ইকবাল আহসান উল্লাহ। এস্টেটের তত্ত্বাবধানের দায়িত্ব তার। সে অনুযায়ী, এস্টেটের সম্পত্তিতে দীর্ঘদিন ধরে রাখা মালামাল ও ভারী পাইপ সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়।

তিনি বলেন, ‘প্রথমে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়। পরে আইনি নোটিশ পাঠানো হয়। বিষয়টি অবহিত করতে ফোন করলে আমাকে উল্টো হত্যার হুমকি দেওয়া হয়।’

জিডির বিষয়টি নিশ্চিত করে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদি হাসান বলেন, ‘আমরা একটি জিডি পেয়েছি। তবে এখনো পুরোপুরি তদন্ত করতে পারিনি। তদন্তের পর বিস্তারিত বলতে পারব।’

The post ওয়াক্‌ফ এস্টেটের কো-অর্ডিনেটরকে হত্যার হুমকি, থানায় জিডি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.