কেরানীগঞ্জে নিষিদ্ধ দলের সন্ত্রাসী আমিনুল পিস্তল-শুটারগানসহ গ্রেফতার

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ থানাধীন আরশিনগর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী আমিনুল ইসলাম সাগরকে (৩৪) বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন, তাজা গুলি এবং দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে এসআরবি-২। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, […] The post কেরানীগঞ্জে নিষিদ্ধ দলের সন্ত্রাসী আমিনুল পিস্তল-শুটারগানসহ গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কেরানীগঞ্জে নিষিদ্ধ দলের সন্ত্রাসী আমিনুল পিস্তল-শুটারগানসহ গ্রেফতার
১০ নভেম্বর, ২০২৬ ১০:০০  

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ থানাধীন আরশিনগর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সক্রিয় সদস্য ও অস্ত্রধারী সন্ত্রাসী আমিনুল ইসলাম সাগরকে (৩৪) বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন, তাজা গুলি এবং দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে এসআরবি-২।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে এসআরবি-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এসআরবি-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, কেরানীগঞ্জের আরশিনগরের একটি বাড়িতে অস্ত্রধারী সন্ত্রাসী সাগর অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে এসআরবি-২ এর একটি আভিযানিক দল ওই স্থানে অভিযান পরিচালনা করে তাকে ১টি বিদেশী পিস্তল এবং ১টি বিদেশী ওয়ান শুটারগানসহ গ্রেফতার করে।

জব্দকরা অস্ত্র।

পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত প্রাইভেটকারে পুনরায় তল্লাশী চালিয়ে ২টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা বুলেট, ১টি সামুরাই, ২টি চাপাতি এবং ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, গ্রেফতার আমিনুল ইসলাম সাগর নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত দেশি ও বিদেশি অস্ত্রের মাধ্যমে সে এলাকায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে আসছিল। এছাড়াও, আটককৃত আসামির পিসিপিআর যাচাই করে দেখা গেছে, তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে ১টি মামলা রয়েছে এবং এই মামলায় সে এরইমধ্যে আরও একবার গ্রেফতারও হয়েছিল।

তিনি বলেন, জব্দকরা আলামত ও গ্রেফতারকরা আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পাশাপাশি, আসামির অন্যান্য সহযোগীদের গ্রেফতারে এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এসআরবি-২ এর অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

The post কেরানীগঞ্জে নিষিদ্ধ দলের সন্ত্রাসী আমিনুল পিস্তল-শুটারগানসহ গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.