ট্রাফিক ফাইন এখন পরিশোধ করা যাচ্ছে বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টে

এখন মাত্র কয়েকটি ট্যাপেই বাড়তি কোনো ঝামেলা ছাড়াই বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে ট্রাফিক ফাইন পরিশোধ করা যাচ্ছে। এ ছাড়া সারাদেশে বিকাশের সাড়ে তিন লাখের বেশি এজেন্ট পয়েন্ট থেকেও ট্রাফিক ফাইন পরিশোধ করা যাচ্ছে। কমিউনিটি ব্যাংক ও বিকাশের উদ্যোগে নতুন চালু হওয়া এই সেবার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সব ধরনের ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ করতে পারছেন গ্রাহকেরা। […] The post ট্রাফিক ফাইন এখন পরিশোধ করা যাচ্ছে বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ট্রাফিক ফাইন এখন পরিশোধ করা যাচ্ছে বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টে
৪ নভেম্বর, ২০২৬ ১৩:০০  

এখন মাত্র কয়েকটি ট্যাপেই বাড়তি কোনো ঝামেলা ছাড়াই বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে ট্রাফিক ফাইন পরিশোধ করা যাচ্ছে। এ ছাড়া সারাদেশে বিকাশের সাড়ে তিন লাখের বেশি এজেন্ট পয়েন্ট থেকেও ট্রাফিক ফাইন পরিশোধ করা যাচ্ছে।

কমিউনিটি ব্যাংক ও বিকাশের উদ্যোগে নতুন চালু হওয়া এই সেবার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সব ধরনের ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ করতে পারছেন গ্রাহকেরা।

দেশের যেকোনো প্রান্তে, যেকোনো সময় ট্রাফিক ফাইন পরিশোধের প্রয়োজন হলে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘পে বিল’ অপশন থেকে ‘ট্রাফিক ফাইন’ নির্বাচন করে তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করতে পারছেন গ্রাহকেরা।

পাশাপাশি গ্রাহকেরা তাদের সুবিধা অনুযায়ী বিকাশের যেকোনো এজেন্ট পয়েন্ট থেকেও তাৎক্ষণিকভাবে ট্রাফিক ফাইন পরিশোধের সেবা নিতে পারছেন।
রাস্তায় চলাচলের সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মামলা হলে তা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির সুযোগ দিতে এই নতুন সুবিধা চালু করেছে প্রতিষ্ঠান দুটি।

ট্রাফিক ফাইনের স্লিপ পাওয়ার পর গ্রাহকেরা বিকাশ অ্যাপের মাধ্যমে যেকোনো সময়, যেকোনো স্থান থেকেই জরিমানা পরিশোধ করতে পারছেন। সঙ্গে সঙ্গে পেমেন্টের রসিদ দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে জব্দ করা নথিপত্র দ্রুত ছাড়িয়ে নেওয়া সম্ভব হচ্ছে।

বিকাশ অ্যাপে যেভাবে ট্রাফিক ফাইন পরিশোধ করা যাবে

বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘পে বিল’ আইকনে গিয়ে ‘সরকারি ফি’ অপশনে অথবা ‘সার্চ’ বারে ‘ট্রাফিক ফাইন’ লিখে সার্চ করে সেবাটি নির্বাচন করতে হবে। এরপর ট্রাফিক মামলার স্লিপে থাকা নির্দিষ্ট কেস নম্বর ইনপুট দিলেই স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে জরিমানার পরিমাণ দেখা যাবে। সব তথ্য মিলিয়ে নেওয়ার পর গ্রাহক তার পিন নম্বর দিয়ে নিশ্চিত করলেই তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ হয়ে যাবে।

পেমেন্ট সম্পন্ন হলে গ্রাহকের মোবাইলে এসএমএস ও অ্যাপে নোটিফিকেশন পৌঁছে যাবে। এ ক্ষেত্রে নির্ধারিত ফি প্রযোজ্য হবে। পেমেন্ট শেষে ডিজিটাল রসিদ ডাউনলোড করে জব্দ করা নথিপত্র দ্রুত ছাড়িয়ে নেওয়া সম্ভব হবে। ট্রাফিক ফাইন পরিশোধের এই ফিচার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে।

এজেন্ট পয়েন্টে গিয়ে ট্রাফিক ফাইন পরিশোধের সেবা নিতে এজেন্টকে কেস আইডি ও মোবাইল নম্বর জানাতে হবে। জরিমানা পরিশোধ হয়ে গেলে এজেন্টের কাছ থেকেই ডিজিটাল রসিদ পেয়ে যাবেন গ্রাহক।

The post ট্রাফিক ফাইন এখন পরিশোধ করা যাচ্ছে বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.