৫৩০ বোতল ফেনসিডিলসহ আটকের মামলায় চালক-হেলপারের যাবজ্জীবন
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ট্রাকচালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় ঘোষণা করেন। […] The post ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটকের মামলায় চালক-হেলপারের যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ট্রাকচালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নাটোরের বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়া এলাকার আতোয়ার হোসেনের ছেলে রাসেল মিয়া (৩২) এবং সিরাজ সরকারের ছেলে আনোয়ার হোসেন (৩০)। রায় ঘোষণার সময় দু’জনই আদালতে উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে যশোর-৩-১১-১২৩৩ নম্বরের একটি ট্রাক আটক করে। পরে গাড়িটিতে তল্লাশি করে ৫৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।
The post ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটকের মামলায় চালক-হেলপারের যাবজ্জীবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





