শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা অডিট টিম
চট্টগ্রাম: প্রথমবারের মতো জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর নিরাপত্তা অডিটের আওতায় এসেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এ লক্ষ্যে চার সদস্যের একটি অডিট দল বিমানবন্দরে পৌঁছেছে। রোববার (১ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬১৫ ফ্লাইটে অডিট দলের সদস্যরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। চার সদস্যের এই দলে রয়েছেন- ক্যালাম […] The post শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা অডিট টিম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: প্রথমবারের মতো জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর নিরাপত্তা অডিটের আওতায় এসেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এ লক্ষ্যে চার সদস্যের একটি অডিট দল বিমানবন্দরে পৌঁছেছে।
রোববার (১ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬১৫ ফ্লাইটে অডিট দলের সদস্যরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
চার সদস্যের এই দলে রয়েছেন- ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আবু সুকর ও পিএ জয়কণ্ঠ।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন জানান, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) ইউনিভার্সাল সিকিউরিটি অডিট প্রোগ্রাম-কন্টিনিউয়াস মনিটরিং অ্যাপ্রোচের (ইউএসএপি-সিএমএ) আওতায় এ অডিট পরিচালিত হচ্ছে। অডিটের বিস্তারিত পরে জানানো হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ নিরাপত্তা অডিট কার্যক্রম চলবে। এ সময় বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট কার্যক্রম আইকাওর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পর্যালোচনা করা হবে।
The post শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তা অডিট টিম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





