সিলেট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

সিলেট: জেলার কানাইঘাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন উপজেলার সোনারখেওড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিন কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের পুত্র। তিনি দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে। […] The post সিলেট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিলেট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
১১ অক্টোবর, ২০২৬ ১০:০০  

সিলেট: জেলার কানাইঘাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন উপজেলার সোনারখেওড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিন কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের পুত্র। তিনি দিনমজুরের কাজ করতেন। তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে।

এ ব্যাপারে বিজিবি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও ধারণা করা হচ্ছে, ভারতের সীমান্তরক্ষী বিএসএফ অথবা অস্ত্রধারী খাসিয়ারা তাকে গুলি করে হত্যা করেছে।

জানা যায়, শুক্রবার রাতে শাহিন আহমদ তার বাড়ি থেকে বের হলেও ঐদিন রাতে তিনি বাড়ি ফেরেননি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন শাহিন আহমদের গুলিবিদ্ধ মরদেহ বাংলাদেশের অভ্যন্তরে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সোনারখেওড় গ্রামের কৃষি জমিতে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। পরে নিহতের বড় ভাই জসিম উদ্দিন ঘটনাটি কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে শাহিন আহমদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, মাঝেমধ্যে শাহিন আহমদ সীমান্ত এলাকায় শ্রমিকের কাজ করতে যেতেন। তাদের ধারণা শুক্রবার রাতে কোনো একসময় শাহিন সীমান্ত এলাকায় গিয়ে থাকতে পারেন।

এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, সংবাদ পেয়ে সীমান্তবর্তী সোনারখেওড় এলাকা থেকে শাহিন আহমদের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পিঠে গুলির চিহ্ন রয়েছে। তবে গুলি করে হত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

The post সিলেট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.