বরিশাল এয়ারপোর্ট থানা থেকে পালালেন আটক হওয়া এএসআই

বরিশাল: বরিশালে মাদকের আসর থেকে আটক হওয়া পুলিশের এএসআই দেলোয়ার হোসেন (৩৮) থানা থেকে পালিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে তিনি মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পালিয়ে যান বলে জানা গেছে। এর আগে, ঔদিন ভোরে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে আটক হন তিনি। ‎দেলোয়ার বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার এএসআই ও খুলনা সদরের শের-ই বাংলা রোড এলাকার […] The post বরিশাল এয়ারপোর্ট থানা থেকে পালালেন আটক হওয়া এএসআই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বরিশাল এয়ারপোর্ট থানা থেকে পালালেন আটক হওয়া এএসআই
৯ অক্টোবর, ২০২৬ ১৩:০০  

বরিশাল: বরিশালে মাদকের আসর থেকে আটক হওয়া পুলিশের এএসআই দেলোয়ার হোসেন (৩৮) থানা থেকে পালিয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে তিনি মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পালিয়ে যান বলে জানা গেছে।

এর আগে, ঔদিন ভোরে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে আটক হন তিনি।

‎দেলোয়ার বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার এএসআই ও খুলনা সদরের শের-ই বাংলা রোড এলাকার মো. সাখাওয়াত হোসেন সিকদারের ছেলে।

‎বৃহস্পতিবার তার সঙ্গে আরও আটক হন, বাগেরহাট জেলার ফকিরহাটের ভট্টখামার নোয়াপাড়া এলাকার আবু সাঈদ মোল্লার ছেলে নাহিদ হাসান (২৬), বরিশাল সদরের দক্ষিণ কড়াপুর এলাকার মৃত এম এ বারির ছেলে মো. মিরাজুল ইসলাম (৩৪) ও বরিশাল নগরের কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার হেমায়েত গাজীর ছেলে ফাতেমা আক্তার নুরজাত (৩০)।

‎জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। ওই বাড়ি থেকেই পুলিশের এএসআই দেলোয়ারসহ ৪ জনকে আটক করা হয়। আটকের পর দেলোয়ার হোসেনকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

‎থানা পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ থানা থেকে পালিয়ে গেছেন।

‎তবে বিষয়টা নিয়ে লুকোচুরি করছেন থানার ওসি রফিকুল ইসলাম। তিনি পালিয়ে যাওয়া দেলোয়ার হোসেনের বিষয়ে বলেন, পালাননি, হয়ত ভয়ে দূরে কোথায় গেছেন।

The post বরিশাল এয়ারপোর্ট থানা থেকে পালালেন আটক হওয়া এএসআই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.