রাস্তার আইল্যান্ডে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত

সিরাজগঞ্জ: জেলার সয়দাবাদে রাস্তার আইল্যান্ডে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত মো. পিয়াল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, সোমবার রাতে দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। নিহত পিয়াল সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের সেলিম রেজার একমাত্র ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, […] The post রাস্তার আইল্যান্ডে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাস্তার আইল্যান্ডে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত
৬ অক্টোবর, ২০২৬ ২২:০০  

সিরাজগঞ্জ: জেলার সয়দাবাদে রাস্তার আইল্যান্ডে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত মো. পিয়াল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, সোমবার রাতে দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

নিহত পিয়াল সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের সেলিম রেজার একমাত্র ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে সয়দাবাদ এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা দেন পিয়াল। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সকালে ঢাকায় নেওয়ার পথে পিয়ালের মৃত্যু হয়।

যমুনা সেতু পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই শফিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি ঘটনার পরপরই পুলিশ জানতে পারেনি। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানা যায়।’ দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পিয়ালকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলেও জানান তিনি।

The post রাস্তার আইল্যান্ডে মোটরসাইকেলের ধাক্কা, চালক নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.