এনসিএল দ্বিতীয় একাদশের খেলা শুরু বুধবার
দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর অংশ হিসেবে প্রথমবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টের পুরো ৭ রাউন্ডের সূচি ঘোষণা করেছে বিসিবি। সঙ্গে ঘোষণা করা হয়েছে ৮টি দলের স্কোয়াডও। এনসিএল দ্বিতীয় একাদশের টুর্নামেন্ট শুরু হবে ৭ অক্টোবর। লিগ পর্বের খেলা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। লিগ […] The post এনসিএল দ্বিতীয় একাদশের খেলা শুরু বুধবার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর অংশ হিসেবে প্রথমবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টের পুরো ৭ রাউন্ডের সূচি ঘোষণা করেছে বিসিবি। সঙ্গে ঘোষণা করা হয়েছে ৮টি দলের স্কোয়াডও।
এনসিএল দ্বিতীয় একাদশের টুর্নামেন্ট শুরু হবে ৭ অক্টোবর। লিগ পর্বের খেলা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলকে নিয়ে হবে ফাইনাল। আগামী ১১ থেকে ১৩ নভেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
প্রথম রাউন্ডে রংপুর খেলবে সিলেটের বিপক্ষে, ময়মনসিংহের প্রতিপক্ষ রাজশাহী, খুলনা খেলবে ঢাকার বিপক্ষে এবং বরিশাল মুখোমুখি হবে চট্টগ্রামের। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির ক্রিকেট গ্রাউন্ড, বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ড, পুবেরগাও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠ, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, ক্রিকটার্স ক্রিকেট একাডেমি গ্রাউন্ড ও জামালপুর জেলা স্টেডিয়াম।
এনসিএলের ৮ দলের সেকেন্ড দ্বিতীয় একাদশ-
চট্টগ্রাম বিভাগ স্কোয়াড-
মেহেদী হাসান, ইরফান সাবরি তাকরির, শামীম মিয়া, শাহরিয়ার আহমেদ, হুমায়ুন আহমেদ, আবুল হাসনাত, সাজ্জাদুল হক রিপন, ওমর হাসান, কফিল উদ্দিন, সঞ্জিত মজুমদার, সাইফুল ইসলাম, মো. সবুজ, সাদ্দাম হোসেন, আশরাফ সামসাদ ফাহাদ।
ঢাকা বিভাগ স্কোয়াড-
দেবশীষ সরকার দেবা, আশরাফুল ইসলাম সিয়াম, আদিল বিন সিদ্দিক, আইচ মোল্লা, ঋত্বিক রায়, মারুফ মৃধা, আহরার আমিন, মাহফুজুর রহমান রাব্বি, সাদ ইসলাম রাজিন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, মোহাম্মদ হোসেন আলী, রায়ান রাফসান রহমান, নাঈমুর রহমান নয়ন, শাকিল হোসেন।
খুলনা বিভাগ স্কোয়াড-
রবিউল ইসলাম, শাহরিয়ার সাকিব, আরিদুল ইসলাম আকাশ, সাজ্জাদ মেহমুদ, তানভীর ইসলাম, এনামুল হক এনাম, সিয়াম হোসেন দিপু, মোহাম্মদ হাফিজ, কায়েস লালিব, মাসুম খান টুটুল, অভিষেক দাস অরণ্য, নুহাইল সানদীদ, শোভন মোড়ল, জাওয়াদ রয়েন।
ময়মনসিংহ বিভাগ স্কোয়াড-
জুবায়ের হোসেন, আরিফুল ইসলাম জনি, সাইফুর রহমান সিয়াম, অনিল বাবু, তায়েব আলম দিগন্ত, আশফিক উল আলম মাহি, রাকিবুল আতিক, মুসাব্বের হোসেন মুন, আকাশ দাস শুভংকর, দর্শন সাহা ইমন, হোসেন আহমেদ, তানভীর আনজুম, মাহাথির মোহাম্মদ প্রত্যয়, মাজহারুল ইসলাম।
রংপুর বিভাগ স্কোয়াড-
সোহেল রানা, মাজহারুল ইসলাম সাগর, মো. রাফি উজ্জামান রাফি, পারভেজ হাসান, হাসানুজ্জামান তুর্জ, লিওন ইসলাম, আরিফ আহমেদ অনিক, তাফসির আরাফাত তাসিব, মিনহাজুল হাসান মেঘ, নজরুল ইসলাম, শেখ ইমতিয়াজ শিহাব, মোহাম্মদ শিহাব জেমস, সুশান্ত দেবনাথ, সামস নিলয়।
সিলেট বিভাগ স্কোয়াড-
মাহিরুল হক মাজেদ, ওয়াসিফ আকবর, জয় হোসেন, স্বাগত তালুকদার অর্ক, অনুপ কান্তি পাল, আবু সুফিয়ান, আমির সোহেল জয়, আরিয়ান ইসলাম, নওশাদ আকবর নবাব, আবদুল আসাদ, তানভিরুজ্জামান মাহি, সাহান আহমেদ, মোজাক্কির আহমেদ, কামিল আহমেদ।
রাজশাহী বিভাগ স্কোয়াড-
ইমন আলী, গোলাম কিবরিয়া শাকিল, শাহাদাত হোসেন সবুজ, সাজিদ হাসান, হৃদয় ইসলাম, মাহফুজুল ইসলাম শুভ, সাকিব শাহরিয়ার, সুজন হাওলাদার, রায়হান আলী (ইকরাম), নাঈম ইসলাম জুনিয়র, শারবন আলী, রিয়াদ শেখ, রিফাত সাহজেদ শিহাব, জিলানী ইসলাম ফারহান।
বরিশাল বিভাগ স্কোয়াড-
জাহিদুজ্জামান খান, মো. সবুজ, ইসলামুল ইসলাম আবীর, শেখ আসলাম হৃদয়, মো. আসাদুজ্জামান, জাকারিয়া মাসুদ, তৌহিদুল ইসলাম লিমন, শেখ অন্তর, মো. মানিক, নিলয় রিজন শীল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাহিদ হাসান, মো. সোহাগ, সাইফুল ইসলাম মহিম।
The post এনসিএল দ্বিতীয় একাদশের খেলা শুরু বুধবার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





