মিয়ানমারে পাচারের চেষ্টা, পতেঙ্গায় ৪০ টন সিমেন্ট জব্দ

চট্টগ্রাম: জেলার পতেঙ্গা থেকে মিয়ানমারে পাচারকালে ৪ লাখ টাকার ৪০ টন সিমেন্টসহ একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১২ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় সোমবার (৫ অক্টোবর) দিনগত রাত ১টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা […] The post মিয়ানমারে পাচারের চেষ্টা, পতেঙ্গায় ৪০ টন সিমেন্ট জব্দ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মিয়ানমারে পাচারের চেষ্টা, পতেঙ্গায় ৪০ টন সিমেন্ট জব্দ
৬ অক্টোবর, ২০২৬ ২২:০০  

চট্টগ্রাম: জেলার পতেঙ্গা থেকে মিয়ানমারে পাচারকালে ৪ লাখ টাকার ৪০ টন সিমেন্টসহ একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১২ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় সোমবার (৫ অক্টোবর) দিনগত রাত ১টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকার ৪০ টন (৮০০ বস্তা) সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ১টি বোট জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

The post মিয়ানমারে পাচারের চেষ্টা, পতেঙ্গায় ৪০ টন সিমেন্ট জব্দ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.