চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় কনস্টেবলের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া দেওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আল আমিন সরদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) […] The post চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় কনস্টেবলের মৃত্যু first appeared on Sarabangla | Brea

চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় কনস্টেবলের মৃত্যু
৫ অক্টোবর, ২০২৬ ১৭:০০  

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া দেওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন।

সোমবার (৫ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল আমিন সরদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত ছিলেন এবং কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। তিনি ২০২২ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন। আল আমিন মাদারীপুর জেলার সদর থানার উত্তর দুধখালী এলাকার আবদুল হক সরদারের ছেলে।

পুলিশ জানায়, রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে আল আমিন ও পুলিশের আরও কয়েকজন সদস্য ওয়াসা মোড়ে একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। সন্দেহজনকভাবে হাঁটতে দেখে তারা তিন যুবককে থামার সংকেত দেন। তাদের একজন পালানোর চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ হিরন মিয়া তার পিছু নেন। কনস্টেবল আল আমিন মোটরসাইকেলে করে পশ্চিম ফটকের দিকে যান। সে সময় লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস দ্রুত গতিতে এসে পেছন থেকে আল আমিনকে ধাক্কা দেয়।

চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশের অন্য সদস্যরা স্থানীয়দের সহায়তায় চালককে আটক ও বাসটি জব্দ করেন। পুলিশ জানায়, এ ঘটনায় বাসচালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহণ আইনে মামলা করা হয়েছে।

সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে তরুণ পুলিশ সদস্য আল আমিনের মৃত্যুতে সিএমপি পরিবার গভীরভাবে শোকাহত। সোমবার ১১টায় সিএমপি পুলিশ লাইন্সে আল আমিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার সহকর্মীরা অংশ নেন। জানাজা শেষে মরদেহ মাদারীপুরে তার গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’

The post চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় কনস্টেবলের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.