প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের আন্দোলন

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ ও অবরোধ করেছেন অটোরিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এ আন্দোলন শুরু করে তারা। এখন ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা জানান, দীর্ঘদিন ধরে ব্যাটারি চার্জ দিয়ে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করলেও […] The post প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের আন্দোলন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainmen

প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের আন্দোলন
৫ অক্টোবর, ২০২৬ ১৪:০০  

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ ও অবরোধ করেছেন অটোরিকশাচালকরা।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এ আন্দোলন শুরু করে তারা। এখন ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা জানান, দীর্ঘদিন ধরে ব্যাটারি চার্জ দিয়ে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করলেও হঠাৎ করে চার্জিংয়ের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় আয়-রোজগার বন্ধ হয়ে চরম আর্থিক সংকটের সৃষ্টি হয়েছে। দ্রুত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন চালকরা।

যাতে তারা সড়কে অরাজকতা চালাতে না পারে সেজন্য প্রেস ক্লাবের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

The post প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের আন্দোলন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.