সিরাজগঞ্জে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

সিরাজগঞ্জ: সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, শুক্রবার (২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন— […] The post সিরাজগঞ্জে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
৩ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

সিরাজগঞ্জ: সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, শুক্রবার (২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— সিরাজগঞ্জ পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানপুর মহল্লার মাহবুবুল আলম (৪২), সদর উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দিয়ারধানগড়া মহল্লার আব্দুল বাতেন সেখ সেলিম (৪০), একই এলাকার নাবিল সেখ (২১), ধাতপুর আলাল গ্রামের ইমরান সেখ (২৫), একই গ্রামের আতিকুর রহমান (৪৬) এবং খাড়া গ্রামের আল আমিন (৩৯)।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘শুক্রবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

The post সিরাজগঞ্জে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.