চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে ফল বিক্রেতা নিহত
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধু (৬০) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার পর কার্পাসডাঙ্গা বাজারের মুচি বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মধু দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মরহুম সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচি বটতলায় রিক্সাভ্যানে করে ফল বিক্রি করে আসছিলেন। […] The post চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে ফল বিক্রেতা নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports |

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মধু (৬০) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার পর কার্পাসডাঙ্গা বাজারের মুচি বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মধু দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মরহুম সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচি বটতলায় রিক্সাভ্যানে করে ফল বিক্রি করে আসছিলেন।
আর অভিযুক্ত মামুন (৩০) কার্পাসডাঙ্গা কবরস্থানপাড়ার নেতা বাঙ্গালের ছেলে।
প্রত্যক্ষদর্শী আবু সাইদ জানান, ঘটনার সময় মোবাইল ফোন কেনাবেচা নিয়ে সবজি বিক্রেতা মামুন মোবাইল ফোন বিক্রেতার পক্ষ নিয়ে অযাচিতভাবে ফল বিক্রেতা মধুর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে তাকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করায় মামুন ক্ষিপ্ত হয়ে মধুর বুকে ছুরিকাঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত আহত মধুকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা.শামসুজ্জোহা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মধুর মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার বুকের ভেতরের প্রধান শিরা কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, মামুন নামের একটি যুবকের ছুরিকাঘাতে মধু নামের একজন নিহত হওয়ার খবর পাওয়ার পরপরই বিস্তারিত তদন্তের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত মামুনকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
The post চুয়াডাঙ্গায় ছুরিকাঘাতে ফল বিক্রেতা নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





