‘ঠুনকো অজুহাতে আখতারুজ্জামানকে গ্রেফতার ভালো লক্ষণ নয়’

ঢাকা: ঠুনকো অজুহাতে খ্যাতিমান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের এবং তড়িঘড়ি করে তাকে গ্রেফতারের ঘটনাকে উদ্বেগজনক ও অশুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। সেলিম […] The post ‘ঠুনকো অজুহাতে আখতারুজ্জামানকে গ্রেফতার ভালো লক্ষণ নয়’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Enter

‘ঠুনকো অজুহাতে আখতারুজ্জামানকে গ্রেফতার ভালো লক্ষণ নয়’
৩ অক্টোবর, ২০২৬ ০০:০০  

ঢাকা: ঠুনকো অজুহাতে খ্যাতিমান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের এবং তড়িঘড়ি করে তাকে গ্রেফতারের ঘটনাকে উদ্বেগজনক ও অশুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

সেলিম উদ্দিন বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ভিআইপি ও সংসদ সদস্যদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ পার্লামেন্টারিয়ান, যিনি দেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন, তিনি বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় তার ওপর ক্ষুব্ধ হয়ে মামলা দেওয়া হয়েছে।

তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে সামান্য কথাকাটাকাটির ঘটনায় কোনো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে দুঃখ প্রকাশ না করে উলটো মামলা দেওয়া এবং তড়িঘড়ি করে তাকে গ্রেফতার করা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ হতে পারে না। এ ধরনের ঠুনকো অজুহাতে মামলা দায়ের করে আটকের সংস্কৃতি দেশের জন্য কোনো ভালো লক্ষণ নয়।

জামায়াতের এই নেতা বলেন, বর্তমান সরকার ফ্যাসিবাদী মানসিকতা পরিহার করে আইনের শাসন ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবে—এটাই জাতির প্রত্যাশা। কিন্তু দায়িত্বশীল জায়গাগুলোতে এখনো যদি অতীতের স্বৈরাচারী কায়দায় তুচ্ছ কারণে মামলা দিয়ে হয়রানি করা হয়, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি অবিলম্বে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাকে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

মামলার প্রতিবাদে উত্তরায় জামায়াতের বিক্ষোভ

এদিকে বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় প্রতিকারের পরিবর্তে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল।

শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে মিছিলটি শুরু হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মিছিলটি বিমানবন্দর সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাহবুবুল আলমের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উত্তরা মডেল আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমির মাহফুজুর রহমান, তুরাগ উত্তর আমির মতিউর রহমান, দক্ষিণখান পূর্ব আমির আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম আমির আবু সাঈদ শাহনেওয়াজ, বিমানবন্দর আমির এনামুল হক শিপন এবং মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা।

সমাবেশে নেতারা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তার হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান।

The post ‘ঠুনকো অজুহাতে আখতারুজ্জামানকে গ্রেফতার ভালো লক্ষণ নয়’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.