ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩
ঢাকা: দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৩ জন। শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে এক জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ […] The post ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৩ জন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে এক জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ১৬৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন, খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন এবং রংপুর বিভাগে ৭১ জন রোগী।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২৫০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৮২ হাজার ৭৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৬৫০ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৬ হাজার ৮৬১ জন।
The post ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৬৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





