সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ

ভেজা আউটফিল্ডোর কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। পরে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৩ ওভারে। পাকিস্তানের বিপক্ষে এশিয়ান গেমসে কার্টেল ওভারের সেমিফাইনাল জিততে পারেনি বাংলাদেশ। পিচ অনুযায়ী ব্যাটাররা রানটা যথেষ্ট তুলতে পারেননি। পরে মোস্তাফিজুর রহমানের গেছে একটা বাজে দিন। দুই মিলিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১৩ ওভারে ৭ […] The post সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainmen

সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ
১ অক্টোবর, ২০২৬ ১২:০০  

ভেজা আউটফিল্ডোর কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। পরে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৩ ওভারে। পাকিস্তানের বিপক্ষে এশিয়ান গেমসে কার্টেল ওভারের সেমিফাইনাল জিততে পারেনি বাংলাদেশ।

পিচ অনুযায়ী ব্যাটাররা রানটা যথেষ্ট তুলতে পারেননি। পরে মোস্তাফিজুর রহমানের গেছে একটা বাজে দিন। দুই মিলিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ।

আগে ব্যাট করে ১৩ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১১১ রান তুলেছিল বাংলাদেশ। পরে ৪ উইকেট হারিয়ে ১১.৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান।

এবারের এশিয়ান গেমসে না খেলেই সেমিফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ দল। র‌্যাংকিংয়ের হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায় লিটন কুমার দাসের দল। বৃষ্টিতে কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়নি ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী র‌্যাংকিংয়ে এগিয়ে থাকার কারণে আবারও বাংলাদেশকেই জয়ী ঘোষণা করা হয়।

সে হিসেবে চলতি এশিয়া কাপে আজ প্রথমবার মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে টসের সুবিধাটা পায়নি লিটন দাসরা। এসব ম্যাচে টস বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায় সেটা আগে থেকেই বলা হচ্ছিল।

টস হেরে আগে ব্যাটিং পায় বাংলাদেশ। বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ২১ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। এরপর সাইফ হাসানকে নিয়ে দলকে টেনে তোলার দায়িত্ব নেন তাওহিদ হৃদয়। ষষ্ঠ ওভারে হৃদয় দুটি ছক্কা হাঁকিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছিলেন। কিন্তু পরের ওভারেই ১৯ রান করে আউট হন তানহিদ হাসান তামিম।

এরপর আর কেউই সেভাবে সঙ্গ দিতে পারেননি হৃদয়কে। তবে একপ্রান্ত ধরে রেখে দারুণ একটা ইনিংস খেলেছেন হৃদয়, বাংলাদেশ শক্ত একটা স্কোর পেয়েছে মুলত তার ব্যাটেই। শেষ পর্যন্ত ২৫ বলে চারটি ছক্কায় ৪৫ রান করেন হৃদয়। শেষ পর্যন্ত ১১১ রানে থামে বাংলাদেশ।

পরে বোলিংয়ের শুরুতে পাকিস্তানকে অবশ্য বেশ চাপেই ফেলেছিল বাংলাদেশ। প্রথম ওভারেই পাকিস্তান অধিনায়ক শাহিবজাদা ফারহানকে ফেরান শেখ মাহেদি। পরের ওভারে মাজ সাদাকাতকে ফেরান নাসুম আহমেদ। তৃতীয় ওভারে মোস্তাফিজুর রহমানকে পেয়ে আক্রমণাত্মক হয়ে উঠেন সাইম আইয়ুব। টানা তিন বলে দুটি ছক্কা একটা চার হাঁকান পাকিস্তানি তরুণ। তবে সেই ওভারেই অবশ্য আইয়ুবকে ফেরান মোস্তাফিজ।

এরপর ওসমান খানকে ফিরিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন রিশাদ হোসেন। সমানে সমানে লড়ছিল দুই দল। কিন্তু মোস্তাফিজুর রহমানের করা ইনিংসের দশম ওভারে গিয়ে ম্যাচ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। সেই ওভারে এক ছক্কা এবং চারটি বাউন্ডারি হজম করেন মোস্তাফিজ। শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান।

এই হারে বাংলাদেশ সোনা এবং রুপার লড়াই থেকে ছিটকে পড়ল। তবে সুযোগ আছে ব্রোঞ্জ পদক জেতার। ভারত-শ্রীলংকা অপর সেমিফাইনাল ম্যাচে হারা দলের বিপক্ষে ব্রোঞ্জ পদক জয়ের লড়াই করতে নামবে বাংলাদেশ।

The post সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.