বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
ঢাকা: রাজধানীর দনিয়া ও মদিনাবাগ এলাকায় আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) গ্যাসলাইন পরিবর্তনের জরুরি কাজের জন্য টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ ও দনিয়া এলাকায় গ্যাস পাইপলাইন […] The post বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainme

ঢাকা: রাজধানীর দনিয়া ও মদিনাবাগ এলাকায় আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) গ্যাসলাইন পরিবর্তনের জরুরি কাজের জন্য টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মদিনাবাগ ও দনিয়া এলাকায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ চলবে। এই কাজের কারণে স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া এবং রায়েরবাগ এলাকার সব ধরনের আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সংযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে।
এছাড়াও গ্যাস লাইন পরিবর্তনের এই কাজের সময় তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
The post বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





