চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার
চট্টগ্রাম: নগরীর একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম (২৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে নগরীর আকবরশাহ থানার একে খান মোড় এলাকার সিটি প্যালেস হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানা গেছে, নিহত জান্নাতুল নাঈম বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকার মনসুর হেলালের […] The post চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চট্টগ্রাম: নগরীর একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম (২৭) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে নগরীর আকবরশাহ থানার একে খান মোড় এলাকার সিটি প্যালেস হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানা গেছে, নিহত জান্নাতুল নাঈম বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকার মনসুর হেলালের স্ত্রী। প্রায় আড়াই বছর আগে তাদের বিয়ে হয়। নগরীতে ভাড়া বাসায় বসবাস করলেও বাসাটি ছেড়ে দিয়ে গত ১৮ সেপ্টেম্বর থেকে তারা ওই হোটেলে অবস্থান করছিলেন। তার স্বামী সল্ট ক্রসিং এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, বুধবার খাবার নিয়ে স্বামী কক্ষে ঢুকে জান্নাতুল নাঈমকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।
আকবরশাহ থানার ওসি কামরুজ্জামান বলেন, ভুক্তভোগীর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের প্রক্রিয়াধীন।
The post চট্টগ্রামে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





