৯ মাসেও ফরেনসিক রিপোর্ট নেই, নাফিউল হত্যা মামলায় হতাশ পরিবার

পাবনা: পাবনার ফরিদপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফিউল করিম সোহান হত্যা মামলার নয় মাস পেরিয়ে গেলেও এখনো পাওয়া যায়নি ফরেনসিক ও ময়নাতদন্তের প্রতিবেদন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে একটি সংবাদপত্র অফিসে সম্মেলন করেছেন নাফিউলের বাবা-মা। সংবাদ সম্মেলন নাফিউল মা-বাবা বলেন, গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আমার ছেলে। গত ৯ জুন সকালে বাড়ির নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা […] The post ৯ মাসেও ফরেনসিক রিপোর্ট নেই, নাফিউল হত্যা মামলায় হতাশ পরিবার first appeared on Sarabangla | Breaking

৯ মাসেও ফরেনসিক রিপোর্ট নেই, নাফিউল হত্যা মামলায় হতাশ পরিবার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০০  

পাবনা: পাবনার ফরিদপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফিউল করিম সোহান হত্যা মামলার নয় মাস পেরিয়ে গেলেও এখনো পাওয়া যায়নি ফরেনসিক ও ময়নাতদন্তের প্রতিবেদন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে একটি সংবাদপত্র অফিসে সম্মেলন করেছেন নাফিউলের বাবা-মা।

সংবাদ সম্মেলন নাফিউল মা-বাবা বলেন, গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আমার ছেলে। গত ৯ জুন সকালে বাড়ির নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে নাফিউলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

ঘটনার পর গত ৪ আগস্ট নাফিউলের মা নাসিমা আক্তার ছয়জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন। তবে পরিবারের অভিযোগ, নয় মাস পেরিয়ে গেলেও মামলার কোনো আসামি গ্রেফতার হয়নি। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলেও দাবি তাদের।

এদিকে, মামলা করার পর থেকেই আসামিপক্ষ বিভিন্নভাবে তাদের হুমকি-ধামকি ও হয়রানি করছে বলে অভিযোগ করেছেন নাফিউলের বাবা-মা। এমনকি মারধরেরও অভিযোগ করেছেন তারা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান নিহতের স্বজনরা।

পরিবারের অভিযোগ, তদন্তের গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট এখনো না আসায় মামলার অগ্রগতি নিয়েও প্রশ্ন উঠেছে। দ্রুত ফরেনসিক রিপোর্ট সংগ্রহ, নিরপেক্ষ তদন্ত এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাফিউলের বাবা-মা।

The post ৯ মাসেও ফরেনসিক রিপোর্ট নেই, নাফিউল হত্যা মামলায় হতাশ পরিবার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.