স্কুলে ঢুকে ৭ম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খন্দকারের বিরুদ্ধে। এ ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কোটালীপাড়া উপজেলা ছাত্রদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থী সুমন মোল্লা (১৩) ওই বিদ্যালয়ের […] The post স্কুলে ঢুকে ৭ম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কা

স্কুলে ঢুকে ৭ম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০০  

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খন্দকারের বিরুদ্ধে। এ ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কোটালীপাড়া উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থী সুমন মোল্লা (১৩) ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

সুমনের অভিযোগ, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিরক্ত করার অভিযোগ তুলে সাজ্জাদ খন্দকার তাকে স্কুল থেকে ডেকে নেন। পরে ওই ছাত্রীর সামনে তাকে মারধর করা হয়। তবে ওই ছাত্রীকে ডেকে জিজ্ঞাসা করা হলে সে সুমনের বিরুদ্ধে বিরক্ত করার অভিযোগ অস্বীকার করে। এরপর বিষয়টি কাউকে না জানানোর জন্য সুমনকে ভয়ভীতি দেখিয়ে সাজ্জাদ স্কুল থেকে চলে যান বলে অভিযোগ করেন সুমন।

ঘটনার পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্যসচিব নিলয় হাওলাদারের সই করা এক বিজ্ঞপ্তিতে সাজ্জাদ খন্দকারকে আজীবনের জন্য বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

সুমনের খালু সায়েম কাজী বলেন, ‘স্কুলের ভেতরে একজন কিশোর শিক্ষার্থীকে কেন মারধর করা হলো, সেটি তদন্ত করে দেখা দরকার। স্কুল শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা। সেখানে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

তিনি জানান, সুমনের বাবা-মা আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করেন। এ কারণে সুমন ও তার ছোট ভাই হাসুয়া গ্রামে খালার বাড়িতে থেকে পড়াশোনা করে।

অভিযোগের বিষয়ে মো. সাজ্জাদ খন্দকারের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তিনি কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি গ্রামের আলমগীর খন্দকারের ছেলে।

The post স্কুলে ঢুকে ৭ম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.