২৫ সেপ্টেম্বর ঢাকায় ম্যাক্স রিপাবলিক
রেডমি নোট ১৭ নিয়ে মিউজিক্যাল নাইট
- ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজন
- পারফর্ম করবেন জেমস, আলী আজমত, নেমেসিসসহ শিল্পীরা
- রেডমি নোট ১৭ কিনলে মিলবে কনসার্টের ফ্রি টিকিট
স্মার্টফোন প্রযুক্তির সঙ্গে সঙ্গীত ও বিনোদনকে এক প্ল্যাটফর্মে যুক্ত করে ঢাকায় ‘ম্যাক্স রিপাবলিক’ মিউজিক্যাল নাইট আয়োজন করতে যাচ্ছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান ও বাংলাদেশের এক নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি।
রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ শিরোনামের এ আয়োজনে শাওমির স্পনসরশিপে প্রযুক্তিপ্রেমী ও শাওমি ফ্যানদের জন্য থাকছে সরাসরি সংগীত পরিবেশনা ও বিনোদনের অভিজ্ঞতা।
রেডমি নোট ১৭ সিরিজে রয়েছে তিনটি স্মার্টফোন-রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভজি, রেডমি নোট ১৭ প্রো ফাইভজি এবং রেডমি নোট ১৭ ফোরজি। এই সিরিজের প্রচারণা ও অভিজ্ঞতাকে আরও বিস্তৃত করতে ‘ম্যাক্স রিপাবলিক’-এ শাওমি ফ্যানদের জন্য লাইভ পারফরম্যান্সে ভরপুর একটি মিউজিক্যাল নাইটের আয়োজন করা হচ্ছে।
২৫ সেপ্টেম্বর, শুক্রবার, রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ মিউজিক্যাল নাইট।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানের গেট খুলবে দুপুর ২টায়। এতে বাংলাদেশ ও উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের পরিবেশনা উপভোগ করতে পারবেন দর্শকেরা।
অনুষ্ঠানে অংশ নেবেন নগরবাউলের জেমস, রক্সেন ফিচারিং মুস্তাফা জাহিদ, জাল দ্য ব্যান্ড, জুনুন-এর ভয়েস আলী আজমত, নেমেসিস, লেভেল ফাইভ ও শিরোনামহীন। বিভিন্ন ধারার শিল্পীদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের জন্য বৈচিত্র্যময় সঙ্গীত অভিজ্ঞতা তৈরির পরিকল্পনা রয়েছে।
কনসার্টের টিকিট ‘টিকিফাই’ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। আয়োজনের অংশ হিসেবে রেডমি নোট ১৭ সিরিজের যেকোনো ডিভাইস কিনলে ক্রেতারা কনসার্টের ফ্রি টিকিটসহ আরও বিভিন্ন সুবিধা পাবেন।
আয়োজকদের ভাষ্য, শুধু স্মার্টফোনের পরিসরে সীমাবদ্ধ না থেকে প্রযুক্তি, সঙ্গীত ও বিনোদনকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে শাওমি কমিউনিটির জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করাই ‘ম্যাক্স রিপাবলিক’-এর মূল উদ্দেশ্য।
//এফপিএল/এএইচসি/এসএমআইকে//





