সাত দিনব্যাপী প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
যবিপ্রবিতে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস সমাপ্ত
- ২২ সেপ্টেম্বর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
- ব্যাডমিন্টন ও টেবিল টেনিসে সব বিভাগ অংশগ্রহণ করে
- অ্যাথলেটিকস পারফরম্যান্স ট্র্যাকারে বায়োমেট্রিক ট্র্যাকিং ডাটা ব্যবহৃত
উচ্চতর ক্রীড়া পারফরম্যান্স ট্র্যাকিং ও বায়োমেট্রিক ডাটা অ্যানালিটিকসের উদীয়মান প্রযুক্তিনির্ভর ইনডোর স্পোর্টস অনুশীলনের ধারাবাহিকতায় আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আন্তঃবিভাগ বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা- ২০২৬।
২২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের আধুনিক বায়োমেকানিক্স অ্যান্ড স্পোর্টস সাইন্স অবকাঠামোসংশ্লিষ্ট বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। গত ১৬ সেপ্টেম্বর শুরু হওয়া সাত দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা তাদের অ্যাথলেটিক দক্ষতা প্রদর্শন করেন। সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "তোমরাই তোমাদের কঠোর পরিশ্রম ও খেলাধুলার মাধ্যমে নিজ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বয়ে নিয়ে আসছ এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা এবং অন্যান্য সহ-শিক্ষামূলক কর্মকান্ডেও তোমরা যেন সমানভাবে সফলতা অর্জন করতে পারো এই আশাবাদ ব্যক্ত করছি।"
বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, "হার-জিত খেলারই একটি অংশ। এই পরাজয়ের মধ্য দিয়েই নিজেদের ঘাটতি ও দূর্বলতার জায়গাগুলো চিহ্নিত করার সুযোগ তৈরি হয়েছে। আগামীতে সেই ভুলগুলো শুধরে নিয়ে আরও শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে।"
শরীর চর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতার সাংগাঠনিক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা, আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সাংগাঠনিক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, খেলা পরিচালনা উপ-কমিটির আহবায়ক ড. মো. মজনুজ্জামান ও ড. শৈবাল চন্দ, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
আরও উপস্থিত ছিলেন , তাপসী রাবেয়া হলের প্রভোস্ট ড. নাজনীন নাহার, পরিবহন দপ্তরের পরিচালক ড. মো. শিমুল ইসলাম, শরীর চর্চা শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ-হেল-কাফি, সহকারী পরিচালক উজ্জল চন্দ্র সূত্রধর এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম ও মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।
//ডিবিটেক/এমএনএইচ/এসএমই/বিপিও//





