সম্প্রীতি ও ভ্রাতৃত্ব জোরদারের উদ্যোগ

বাকৃবির শাহজালাল হলে শাহী ক্রিকেট টুর্নামেন্ট

  • শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’ উদ্বোধন করা হয়েছে
  • শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি বাড়ানো আয়োজনের লক্ষ্য
  • খেলাধুলাকে নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত দক্ষতা বিকাশের মাধ্যম বললেন আতিকুর রহমান

বাকৃবির শাহজালাল হলে শাহী ক্রিকেট টুর্নামেন্ট
৫ নভেম্বর, ২০২৬ ১৭:৪৯  

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, নেতৃত্বের গুণাবলি ও দলগত দক্ষতা বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান। এ সময় শাহজালাল হলের বিভিন্ন লেভেল ও অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মো. আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একটি সুস্থ, সুন্দর ও ইতিবাচক শিক্ষাঙ্গন গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি।

তিনি বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত সিদ্ধান্ত গ্রহণ, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম।

আতিকুর রহমান আরও বলেন, বিশ্ববিদ্যালয়জীবন কেবল শ্রেণিকক্ষ, পরীক্ষা কিংবা একাডেমিক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সময় একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা বিকাশের গুরুত্বপূর্ণ পর্যায়। ক্যাম্পাসে এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি করে এবং আবাসিক হলের শিক্ষার্থীদের ঐক্য ও সম্প্রীতিকে আরও সুদৃঢ় করে।

//ডিবিটেক/বিএইএইচ/এসএমই/এমআইএসটি//