জবি ছাত্রদলের নবীনবরণের ছবি-ভিডিও প্রচার, জনসংযোগ কর্মকর্তাকে শোকজ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত নবীনবরণের ছবি ও ভিডিও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশের ঘটনায় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক মোহাম্মদ ফিরোজ আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের […] The post জবি ছাত্রদলের নবীনবরণের ছবি-ভিডিও প্রচার, জনসংযোগ কর্মকর্তাকে শোকজ fir

জবি ছাত্রদলের নবীনবরণের ছবি-ভিডিও প্রচার, জনসংযোগ কর্মকর্তাকে শোকজ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০০  

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত নবীনবরণের ছবি ও ভিডিও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশের ঘটনায় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক মোহাম্মদ ফিরোজ আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের অনুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দলীয় আবহের বিভিন্ন খবরের তথ্য-উপাত্ত প্রচারিতভাবে Jagannath University নামে একটি ফেসবুক পেজে প্রকাশের অভিযোগ উঠেছে। এর মধ্যে ১৬ সেপ্টেম্বর ছাত্রদলের নবীনবরণ অনুষ্ঠানের নিউজ প্রকাশের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক হিসেবে ওই পেজ থেকে সংবাদ প্রকাশের বিষয়ে নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে তার এ ধরনের কার্যক্রম ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী অফিস শৃঙ্খলা পরিপন্থী, অসদাচরণের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।

এ বিষয়ে কেন তার বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

উল্ল্যেখ্য, ১৬ সেপ্টেম্বর জবি শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের ছবি ও ভিডিও বিশ্ববিদ্যালয়ের নামে পরিচালিত ফেসবুক পেজে প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

The post জবি ছাত্রদলের নবীনবরণের ছবি-ভিডিও প্রচার, জনসংযোগ কর্মকর্তাকে শোকজ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.