আল্লামা ইকবাল স্কলারশিপে আর্থিক সহায়তা নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা

ঢাকা: পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবাল স্কলারশিপের আওতায় মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মিডিয়ার প্রশ্নের জবাবে পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা বিতরণের পদ্ধতি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের থেকে ভিন্ন হতে পারে। তবে এই কর্মসূচির আওতায় সব যোগ্য শিক্ষার্থীই […] The post আল্লামা ইকবাল স্কলারশিপে আর্থিক সহায়তা নিয়ে প

আল্লামা ইকবাল স্কলারশিপে আর্থিক সহায়তা নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবাল স্কলারশিপের আওতায় মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মিডিয়ার প্রশ্নের জবাবে পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা বিতরণের পদ্ধতি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের থেকে ভিন্ন হতে পারে। তবে এই কর্মসূচির আওতায় সব যোগ্য শিক্ষার্থীই সমপরিমাণ আর্থিক সহায়তা পাবেন।

আল্লামা ইকবাল স্কলারশিপ কর্মসূচি বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দার গত ২০২৫ সালের আগস্টে ঢাকা সফরের সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে এই উদ্যোগ ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, কর্মসূচিটি সফলভাবে তার লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাচ্ছে। গত বছর প্রথম ব্যাচের অংশ হিসেবে বাংলাদেশের ৭৪ জন শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন।

এতে আরও বলা হয়, দ্বিতীয় ব্যাচের জন্য তিন হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১২৫ জন স্নাতক, ২২ জন মাস্টার্স এবং ১৪ জন পিএইচডি প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এসব শিক্ষার্থী শিগগিরই পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন।

পাকিস্তান বলেছে, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগসহ সব ক্ষেত্রে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা আরও শক্তিশালী করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

The post আল্লামা ইকবাল স্কলারশিপে আর্থিক সহায়তা নিয়ে পাকিস্তান হাইকমিশনের ব্যাখ্যা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.