রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬
ঢাকা: রাজধানীর শাহবাগ থানা এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি, হাতকড়া ও ডিবি লেখা জ্যাকেটসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন। গ্রেফতাররা হলেন- জুয়েল মৃধা (৩৮), মো. […] The post রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬ first appeared on Sarabangla | Breaking News

ঢাকা: রাজধানীর শাহবাগ থানা এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল, ওয়াকিটকি, হাতকড়া ও ডিবি লেখা জ্যাকেটসহ ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতাররা হলেন- জুয়েল মৃধা (৩৮), মো. রমিজ তালুকদার (৩৬), জসিম তালুকদার ওরফে রিয়াজ (৪৬), মো. রহমান হাওলাদার (৩৯), মো. বিল্লাল (৩২) ও মো. মারুফ (৩৮)।
আকতার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা-মিরপুর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম জানতে পারে, শাহবাগ থানাধীন বারডেম হাসপাতালের বিপরীত পাশে মেট্রোরেল স্টেশনের নিচে কয়েকজন ব্যক্তি ভুয়া ডিবি পুলিশের পোশাক পরিধান করে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ছয় জনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, এ সময় তাদের থেকে একটি খেলনা পিস্তল, একটি খালি খেলনা ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, একটি হাতকড়া ও দুটি ডিবি লেখা জ্যাকেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ভুয়া ডিবি পরিচয় ও পোশাক ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে জিম্মি করে ডাকাতি করে আসছিল। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।
The post রাজধানীতে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





