‘জিও ফেন্সিং’ প্রযুক্তিতে ৬ জেলায় চলছে পাইলটিং, পর্যায়ক্রমে চালু হবে দেশজুড়ে
ভূমি অফিসে উপস্থিতি ও স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন
- মাঠ প্রশাসনের ভূমি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ চালু
- ভৌগোলিক সীমানার বাইরে অবস্থান করলে হাজিরা দেওয়া অসম্ভব; অনুমতি ছাড়া অফিস ছাড়লে ড্যাশবোর্ডে জ্বলবে লাল সংকেত
- প্রথম ধাপে ৬ জেলার ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারী পাইলটিং কার্যক্রমের আওতায়
মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মকর্তা-কর্মচারীদের সুনির্দিষ্ট উপস্থিতি নিশ্চিত করতে কৃত্রিম প্রযুক্তি নির্ভর ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ (Bhumi Dristi App)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ অ্যাপের উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।





