ইরান যুদ্ধ নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে যুদ্ধ-পরবর্তী কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার ওপর মূল গুরুত্ব দেওয়া হতে পারে। […] The post ইরান যুদ্ধ নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের first appeared on Sarabangla |

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে যুদ্ধ-পরবর্তী কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার ওপর মূল গুরুত্ব দেওয়া হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ‘গালফ কো-অপারেশন কাউন্সিল’ (জিসিসি)-এর অন্তর্ভুক্ত দেশগুলোর—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান—নেতা অথবা পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাত নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে তার (ট্রাম্প) বৈঠকের সম্ভাবনা রয়েছে।
এদিকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন ইরান-বিরোধী যুদ্ধের সমাপ্তি সন্নিকটে।
তিনি বলেন, ‘তারা (ইরান) একটি সমঝোতা বা চুক্তি করতে চায়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’
ট্রাম্প আরও জানান, তিনি ইরানের কাছ থেকে ‘সরাসরি’ বার্তা পেয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তখন এর জবাবে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় তেহরান। তখন থেকেই এ যুদ্ধের শুরু।
সাত মাস পেরিয়ে গেলেও যুদ্ধ সমাপ্তির যখন কোনো তাৎক্ষণিক লক্ষণ দেখা যাচ্ছে না— এমন পরিস্থিতিতেই ট্রাম্প এই মন্তব্য করলেন।
The post ইরান যুদ্ধ নিয়ে উপসাগরীয় নেতাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা ট্রাম্পের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





