মেরাদিয়ায় বাসচাপায় কলেজশিক্ষিকা নিহত
ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় বাসচাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক কলেজশিক্ষিকা নিহত হয়েছেন। আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তিনি। বুধবার (১৬সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে মেইন রোডে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত […] The post মেরাদিয়ায় বাসচাপায় কলেজশিক্ষিকা নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় বাসচাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক কলেজশিক্ষিকা নিহত হয়েছেন। আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তিনি।
বুধবার (১৬সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে মেইন রোডে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত তিশার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। তার স্বামী প্রবাসে থাকেন। তিনি বর্তমানে মেরাদিয়া নয়াপাড়া এলাকায় থাকতেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, তিশা আফতাবনগরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তিনি। সন্ধ্যার আগে বাসায় ফেরার সময় মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনের রাস্তায় রমজান পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়লে তিসা পরিবহনের আরেকটি বাসের চাকার নিচে পিষ্ট হন তিনি। তখন পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে ভর্তি করান।
এসআই আরও জানান, পরিবারের লোকজন খবর পেয়ে রাতে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পরই দু’টি বাস জব্দ করা হয়েছে। একটি বাসের চালক ও অন্যটির হেল্পারকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সময় ওই শিক্ষিকা হেঁটে যাচ্ছিলেন নাকি কোনো মোটরসাইকেলে ছিলেন সেটি এখনো জানা যায়নি। ঘটনাস্থলে কোনো মোটরসাইকেলও পাওয়া যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
The post মেরাদিয়ায় বাসচাপায় কলেজশিক্ষিকা নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





