ডাকসুর ‘অনার বোর্ডে’ ঠাঁই পেলেন রাশেদ খাঁন
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ‘অনার বোর্ডে’ ২০১৯ সালের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্য দিয়ে ডাকসুর সংগ্রহশালায় নতুন করে স্থাপন করা অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে তার নাম স্থান পেল। বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। […] The post ডাকসুর ‘অনার বোর্ডে’ ঠাঁই পেলেন রাশেদ খাঁন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ‘অনার বোর্ডে’ ২০১৯ সালের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মো. রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্য দিয়ে ডাকসুর সংগ্রহশালায় নতুন করে স্থাপন করা অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে তার নাম স্থান পেল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে ডাকসুর সংগ্রহশালা সংস্কারের পর সেখানে নতুন অনার বোর্ড স্থাপন করা হয়। বোর্ডে ১৯২৪-২৫ সেশন থেকে ২০২৫-২৬ সেশন পর্যন্ত ডাকসুর সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকদের নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। তবে বোর্ডে সব সাবেক নেতার নাম একসঙ্গে অন্তর্ভুক্ত করা হয়নি।
রাশেদ খাঁনের নাম অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ২০১৯ সালের ডাকসু নির্বাচন নিয়ে দীর্ঘদিনের বিতর্কের বিষয়টিও নতুন করে সামনে এসেছে। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। ওই নির্বাচনে রাশেদ খাঁন ৬ হাজার ৬৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন।
The post ডাকসুর ‘অনার বোর্ডে’ ঠাঁই পেলেন রাশেদ খাঁন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





