বিশ্বজুড়ে ১৮ হাজার অংশীদার নিয়ে ক্যাসপারস্কির গ্লোবাল ইকোসিস্টেম উন্মোচন
ক্যাসপারস্কির নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম 'পার্টনারভার্স'
- বৈশ্বিক পার্টনার নেটওয়ার্ক জোরদারে 'পার্টনারভার্স' নামের ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম চালু করেছে ক্যাসপারস্কি
বিশ্বজুড়ে ১৮ হাজারের বেশি অংশীদারকে এক প্ল্যাটফর্মে তুলে ধরতে ‘পার্টনারভার্স’ নামে একটি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি । নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের বৈশ্বিক পার্টনার নেটওয়ার্কের বিস্তৃতির পাশাপাশি আইটি চ্যানেলের পরিবর্তনশীল ভূমিকা এবং সহযোগিতামূলক ইকোসিস্টেমকে তুলে ধরেছে ।
পার্টনারভার্স প্ল্যাটফর্মে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে ৬টি আঞ্চলিক সিস্টেমে আলাদা আলাদা ‘প্ল্যানেট’ হিসেবে উপস্থাপন করা হয়েছে । ব্যবহারকারীরা প্রতিষ্ঠানগুলোকে সেল, ম্যানেজ ও ডিপলয়—এই তিনটি শ্রেণিতে ভাগ করে খুঁজে নিতে পারবেন ।
প্ল্যাটফর্মটিতে প্রতিটি ‘প্ল্যানেটের’ কক্ষপথে অংশীদারদের মেটাল স্ট্যাটাস বা কাজের দক্ষতার পরিমাপক নির্দেশ করা হয়েছে । সিলভার অংশীদারদের মৌলিক দক্ষতা, গোল্ড উন্নত পর্যায়ের দক্ষতা এবং প্ল্যাটিনাম সর্বোচ্চ বিক্রয় ও সার্টিফিকেশন অর্জনের স্বীকৃতি নির্দেশ করে । এছাড়া এর ‘হিস্ট্রি’ বিভাগে পার্টনার প্রোগ্রামের ধারাবাহিকতা, ‘হল অব অর্বিট’ বিভাগে বৈশ্বিক পুরস্কৃতদের তালিকা এবং ‘হিরো কেস’ বিভাগে বাস্তব সাইবার চ্যালেঞ্জ মোকাবিলার উদাহরণ তুলে ধরা হয়েছে ।
সম্ভাব্য নতুন সহযোগীদের যুক্ত করার জন্য এতে রয়েছে ‘বিকাম এ পার্টনার’ সুবিধা, যার মাধ্যমে ইউনাইটেড পার্টনার পোর্টালে গিয়ে আবেদনের সুযোগ পাবে আগ্রহী প্রতিষ্ঠানগুলো ।
ক্যাসপারস্কির গ্লোবাল হেড অব চ্যানেল ইউরি নভিকভ বলেন, "আমাদের ব্যবসার কেন্দ্রে রয়েছেন অংশীদাররা । জটিল সাইবার হুমকির সময়ে প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ রাখতে যৌথ কাজ অত্যন্ত জরুরি । পার্টনারভার্সের মাধ্যমে আমরা দেখাতে চাই যে অংশীদাররা কেবল সহযোগী নন, তাঁরা আমাদের বিশ্বস্ত বৈশ্বিক প্রতিনিধি ।"
//ডিবিটেক/সিপিআর/এসএমই//
বিশ্বজুড়ে ১৮ হাজারের বেশি অংশীদারকে এক প্ল্যাটফর্মে তুলে ধরতে ‘পার্টনারভার্স’ নামে একটি ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে বৈশ্বিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি
পার্টনারভার্স প্ল্যাটফর্মে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে ৬টি আঞ্চলিক সিস্টেমে আলাদা আলাদা ‘প্ল্যানেট’ হিসেবে উপস্থাপন করা হয়েছে
প্ল্যাটফর্মটিতে প্রতিটি ‘প্ল্যানেটের’ কক্ষপথে অংশীদারদের মেটাল স্ট্যাটাস বা কাজের দক্ষতার পরিমাপক নির্দেশ করা হয়েছে
সম্ভাব্য নতুন সহযোগীদের যুক্ত করার জন্য এতে রয়েছে ‘বিকাম এ পার্টনার’ সুবিধা, যার মাধ্যমে ইউনাইটেড পার্টনার পোর্টালে গিয়ে আবেদনের সুযোগ পাবে আগ্রহী প্রতিষ্ঠানগুলো
ক্যাসপারস্কির গ্লোবাল হেড অব চ্যানেল ইউরি নভিকভ বলেন, "আমাদের ব্যবসার কেন্দ্রে রয়েছেন অংশীদাররা
//ডিবিটেক/সিপিআর/এসএমই//





