নিরাপত্তা কর্মীদের বেতন ও পেমেন্ট সহজে বিতরণে বিকাশ-এবিসির চুক্তি

বিকাশে বেতন পাবেন এবিসি'র গার্ডরা

  • এবিসি ফ্যাসিলিটিস লিমিটেডের সিকিউরিটি গার্ডদের বেতন ও অন্যান্য পেমেন্ট বিতরণ করা হবে বিকাশের মাধ্যমে

বিকাশে বেতন পাবেন এবিসি'র গার্ডরা
১৯ আগষ্ট, ২০২৬ ১৭:১৫  

ইন্টিগ্রেটেড ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সেবা প্রদানকারী কোম্পানি এবিসি ফ্যাসিলিটিস লিমিটেড-এর দেশজুড়ে নিয়োজিত সিকিউরিটি গার্ডদের যাবতীয় বেতন, মজুরি ও অন্যান্য পেমেন্ট এখন থেকে সরাসরি বিতরণ করা হবে বিকাশ-এর মাধ্যমে। এর ফলে মাঠপর্যায়ে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা যেমন আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে, তেমনি সুবিধাভোগী কর্মীরা তাঁদের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে বেতন পেয়ে যাবেন।

এবিসি ফ্যাসিলিটিস লিমিটেড-এর প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে  সম্প্রতিএ সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এবিসি ফ্যাসিলিটিস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর সৌগত ঘোষ, ডিরেক্টর শ্রাবন্তী দত্ত, চিফ এক্সিকিউটিভ অফিসার মেজর মো. হুমায়ুন আজাদ সরকার, পিএসসি (অব.) এবং বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অফ বিজনেস সেলস মাশরুর চৌধুরী ও বিজনেস সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মো. সোমেল রেজা খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এই চুক্তির আওতায় এবিসি ফ্যাসিলিটিস লিমিটেড তাদের দেশব্যাপী বিস্তৃত সিকিউরিটি গার্ডদের বেতন পাঠাতে বিকাশ-এর সর্বাধুনিক ‘ডিসবার্সমেন্ট সলিউশন’ ব্যবহার করবে। এর ফলে নগদ বা ক্যাশ টাকার ব্যবহার কমে আসবে এবং পরিচালনগত সময় ও জটিলতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ভবিষ্যতে ডিজিটাল ক্যাশ কালেকশনসহ আরও বহুমুখী সেবা চালুর মাধ্যমে এই অংশীদারিত্বকে সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারা।  

এদিকে, এই সেবার আওতায় যুক্ত কর্মীরা দেশজুড়ে থাকা লাখো বিকাশ এজেন্ট পয়েন্ট বা এটিএম বুথ থেকে সুবিধাজনক সময়ে সহজে অর্থ ক্যাশ আউট করতে পারবেন। ক্যাশ আউটের পাশাপাশি প্রাপ্ত অর্থ দিয়ে তারা বিকাশ অ্যাপ বা ইউএসএসডি কোডের মাধ্যমে বিভিন্ন পেমেন্ট, ইউটিলিটি বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, সেভিংস খোলা ও ডিপিএস, লোন নেওয়াসহ দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনীয় আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন। 
//ডিবিটেক/ পিআর/ এমআইএস//