পাঁচ সাড়ে বছরে সেবার মান নিয়ে অভিযোগের মুখে মোবাইল অপারেটরগুলো
বিটিআরসিতে ৬৬ হাজার গ্রাহক অভিযোগ
- গত সাড়ে পাঁচ বছরে চারটি মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে ৬৬,৭০৫টি গ্রাহক অভিযোগ জমা পড়েছে
দেশের মোবাইল ফোন অপারেটরগুলোর সেবার মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ দিন দিন তীব্র হচ্ছে । গত সাড়ে পাঁচ বছরে (২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন) চারটি প্রধান অপারেটরের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে ৬৬ হাজার ৭০৫টি অভিযোগ জমা পড়েছে । গ্রাহক অভিযোগের সমাধানের পথ খুঁজতে এবং সরাসরি মতামত নিতে মঙ্গলবার (১৮ আগস্ট) গণশুনানির আয়োজন করছে বিটিআরসি ।
বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, জমা পড়া অভিযোগের তালিকায় সবচেয়ে শীর্ষে রয়েছে ‘রবি’ এবং সবচেয়ে কম অভিযোগ এসেছে ‘বাংলালিংক’-এর বিরুদ্ধে । চার অপারেটরের মধ্যে রবির বিরুদ্ধে সর্বোচ্চ ২৪ হাজার ৮৭৪টি অভিযোগ জমা হয় । দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের বিরুদ্ধে অভিযোগ ২১ হাজার ৫২৬টি । অন্যদিকে সরকারি অপারেটর টেলিটকের বিরুদ্ধে ১১ হাজার ৫৯৪টি এবং বাংলালিংকের বিরুদ্ধে সর্বনিম্ন ৮ হাজার ৭১১টি অভিযোগ নথিভুক্ত হয়েছে ।
গ্রাহকরা মূলত ১২টি নির্দিষ্ট ক্যাটাগরিতে তাঁদের অসন্তোষ ও ভোগান্তির কথা জানিয়েছেন । এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ৩টি খাতে—সেবার নিম্নমান, ইন্টারনেটের ধীরগতি এবং গ্রাহকের সম্মতি ছাড়াই অনাকাঙ্ক্ষিত ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভ্যাস) চালু হয়ে যাওয়া । এছাড়া সিম রেজিস্ট্রেশন, রিচার্জ বা বিলিং জটিলতা, ট্যারিফ বা কলরেট এবং প্রতারণামূলক কার্যক্রমের মতো বিষয়েও অভিযোগ এসেছে ।
তবে অভিযোগ পাওয়ার পর অপারেটরদের পক্ষ থেকে তা নিষ্পত্তির হার ইতিবাচক বলে চিত্রে দেখা গেছে। রবির ২৪,৮৭৪টির মধ্যে ২৪,৮৩৯টি; গ্রামীণফোনের ২১,৫২৬টির মধ্যে ২০,৮৯৫টি; টেলিটকের ১১,৫৯৪টির মধ্যে ১১,৪৪৭টি এবং বাংলালিংকের ৮,৭১১টি অভিযোগের মধ্যে ৮,৬৭৫টি দ্রুত সমাধান করা হয়েছে। দ্রুত সমাধান হলেও কলড্রপ ও ইন্টারনেটের কাঙ্ক্ষিত গতি না পাওয়ায় ক্ষোভ রয়েই গেছে, যার উত্তর মিলবে বিটিআরসির গণশুনানিতে।
//ডিবিটেক/এসআই/এমএসআই//
দেশের মোবাইল ফোন অপারেটরগুলোর সেবার মান নিয়ে গ্রাহকদের অসন্তোষ দিন দিন তীব্র হচ্ছে
বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, জমা পড়া অভিযোগের তালিকায় সবচেয়ে শীর্ষে রয়েছে ‘রবি’ এবং সবচেয়ে কম অভিযোগ এসেছে ‘বাংলালিংক’-এর বিরুদ্ধে
গ্রাহকরা মূলত ১২টি নির্দিষ্ট ক্যাটাগরিতে তাঁদের অসন্তোষ ও ভোগান্তির কথা জানিয়েছেন