প্রবাসীদের জন্য ইন্টারঅ্যাকটিভ ক্লাসে ভাষা ও ইসলামিক শিক্ষার সুযোগ
অনলাইনে আরবি-বাংলা শিখাচ্ছে 'ফিফো'
- এডটেক প্ল্যাটফর্ম 'ফিফো লার্নিং' দেশ-বিদেশের যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য আরবি, বাংলা ও ইসলামিক শিক্ষার সুবিধা দিচ্ছে
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে আরবি ও বাংলা ভাষা এবং ইসলামিক শিক্ষা শেখার সুযোগ করে দিয়েছে এডটেক প্ল্যাটফর্ম ‘ফিফো লার্নিং’ (FIFO Learning)
ফিফো লার্নিংয়ের প্রধান কোর্সগুলোর মধ্যে রয়েছে—বিগিনার ইসলামিক স্টাডিজ, নিউ মুসলিম কোর্স, নূরানী কায়দা, তাজবীদ, কুরআন তিলাওয়াত, বাংলা ফাউন্ডেশন ও বাংলা অ্যাডভান্সড
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কোর্সের ধরনের ওপর ভিত্তি করে মাসিক ফি নির্ধারণ করা হয়েছে
ফিফো লার্নিং এলএলসি-এর ফাউন্ডার তৌহিদ হোসেন বলেন, "অল্প সময়ের মধ্যেই আমাদের অনলাইন আরবি ও বাংলা কোর্সগুলোতে অভাবনীয় সাড়া পাওয়া যাচ্ছে
তিনি আরও জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে পরিচিতদের মাধ্যমে ভর্তি হলে প্রথম মাসে ৫০ শতাংশ ছাড়ের সুযোগ রয়েছে
//ডিবিটেক/আরএন/এমআইএস//





