জলসিঁড়ি-র আইওটি ডেটা পার্টনার টেলিটক

জলসিঁড়ি-র আইওটি ডেটা পার্টনার টেলিটক
২৮ এপ্রিল, ২০২৫ ১৪:১৭  
২৮ এপ্রিল, ২০২৫ ১৫:৪১  

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় সেনা অফিসার আবাসন প্রকল্পের ভগ্নি কর্পোরেশন, জলসিঁড়ি আবাসন কর্পোরেশনকে আইওটি সেবায় অংশীদার হয়েছে রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠা টেলিটক বাংলাদেশ লিমিটেড। এই আবাসন প্রকল্পে ব্যবহৃত স্ট্রিট লাইট কন্ট্রোলিং সিস্টেম কার্যক্রমে ডেটা সেবা দেবে টেলিটক।

এজ রবিবার (২৭ এপ্রিল) আবাসন কর্তৃপক্ষের প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড (পিসিপিএল) ও টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার এই তথ্য দিয়েছেন টেলিটক বাংলাদেশের ডেপুটি ম্যানেজার তোফায়েল আহমে চৌধুরী। তিনি জানিয়েছেন, চুক্তির প্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড -কে ডেটা সেবা সহ বিভিন্ন কর্পোরেট ডিজিটাল সেবা প্রদান করবে।

প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড -এর পক্ষে মো. আবদুল্লাহ হারুন, ব্যবস্থাপনা পরিচালক এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড -এর পক্ষে মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত-মহাব্যবস্থাপক (বিক্রয় এবং বিপণন) চুক্তি স্বাক্ষর করেন। এসময় টেলিটক বাংলাদেশ লিমিটেড এর পক্ষে মহাব্যবস্থাপক (বিক্রয় এবং বিপণন) সালেহ মোঃ ফজলে রাব্বী  এবং প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড -এর পক্ষে নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম,  সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।