নতুন টেলিকম নীতিমালায় ন্যয্যতা দাবি, প্রয়োজনে আইনি পদক্ষেপ
যে প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায় নতুন টেলিকম পলিসি তৈরি হচ্ছে, তাতে দেশের বাইরে টাকা পাচারের একটা সুযোগ তৈরি হবে বলে মনে করে দেশের চারটি নেটওয়ার্ক অবকাঠামো অপারেটর। রবিবার ১৪ সেপ্টেম্বর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে টেলিকম অ্যাড টেকনোলজিস রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা জানান,নতুন টেলিকম পলিসি কার্যকর হলে দেশীয় উদ্যোক্তাদের কোনো অস্তিত্ব থাকবে না। নতুন টেলকম পলিসি: দেশি উদ্যোক্তাদের অস্তত্বের প্রশ্ন শিরোনামের এই মতবিনিময় সভায়।
আইএসপিবি'র সভাপতি আমিনুল হাকিম, জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, আইআইজিবি সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ, আইওএফ সভাপতি আসিফ রাব্বানী, আইওএফ পরিচালন কর্মকর্তা মুশফিক মঞ্জুর, এআইওবি প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান, এআইওবি) নর্বাহী সদস্য আহমেদ উর রহমান রোমেল এসময় উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল হাকিম জানান, দাবি পালন নান করা হলে তারা আইনি পদক্ষেপ নেবেন। তিনি বলেন, ইতোমধ্যে নীতিমালার বিষয়ে আমাদের পর্যবেক্ষণ সরকারের সংশ্লিষ্ট সকলকে জানিয়েছি। দ্রুতই আমরা বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হবো। তারপরও দেশীয় উদ্যোক্তাদের রক্ষায় দাবিগুলো মানা না হলে তারা আইনি পদক্ষেপ নেওয়া হবে।
একই ইঙ্গিত দিয়েছেন আইওএফ সভাপতি। তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার স্মরণাপন্ন হবো।
তিনি আরও বলেন, ‘আজকের এই অনুষ্ঠানে মাধ্যমে আমরা দাবি করছি, নীতিমালায় যদি কোনো সংশোধন আনা যায়, সরকার সেটি করবে; এটি আমাদের আশা। আমাদের এই প্রত্যাশা বা দাবি যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমাদের ল ফার্ম আছে, কিংবা আমাদের যে আইগত দিকগুলো রয়েছে, যারা সেটি দেখেন তাদের সঙ্গে বসব। যদি দেখা যায়, আমাদের দাবি-দাওয়াগুলো উনারা মেনে নিচ্ছেন না, তাহলে আমরা আইনের আশ্রয় মেনে নিতে বাধ্য হব।’
এর আগে দেয়া উপস্থাপনায় আইএসপিএবি'র যুগ্ম মহাসচিব ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন বলেন, নতুন নীতিমালায় ন্যয্যতা ও কার্যকারিতার ধারা অস্পষ্ট। আমরা ৭টি ধারায় আমাদের সংশোধনী দিয়েছি। এর মধ্যে সিএমএসপিদের ক্যাবল ও ওয়্যাররেস উভয়ই ব্যবহারের সুযোগ দিয়ে এফপিএসপিদের বিনিয়োগ সুরক্ষা না দিয়ে সাংঘর্ষিক পরিবেশ তৈরি করা হয়েছে। কুটির ব্যবসায়িদের লাইসেন্স আপগ্রেডেশন ও ডাউনগ্রেডেশনের সুযোগ রাখা হয়নি। জেলা পর্যায়ে ইন্টারনেট সেবাদাতাদের মাধ্যমে ডিজিটাল সেবা না দেয়ার বিধান থাকায় তা স্পষ্ট গ্রাহক বৈষম্য গড়ে তোলা হয়েছে তা বাতিল করতে হবে। এনআইসিএসপি-কে কেবলমাত্র ব্লাকহোলে ক্যাবল স্থাপন করতে পারবে এমন বাধ্যবাধকতা রাখতে হবে। তা না হলে যে সুনির্দিষ্ট গ্রুপটি দীর্ঘদিন ধরে দখলে রেখেছে তাদের অনুকূলেই থেকে যাবে। ন্যায্যতার ভিত্তিতে এই নীতিমালা বাস্তবায়ন করতে হবে।
টিআরএনবি’র সভাপতি সমীর কুমার দের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন ও সংগটনটির সাবেক সভাপতি রাশেদ মেহেদী।







