জলবায়ুঝুঁকিপূর্ণ কুড়িগ্রাম-গাইবান্ধার শিক্ষার্থীদের প্রযুক্তি সুবিধা বাড়াবে এই উদ্যোগ

চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় ২৫ ল্যাপটপ দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

  • চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় ২৫ ল্যাপটপ
  • পাঁচ বিদ্যালয়ে চালু হয়েছে নির্ভরযোগ্য ইন্টারনেট
  • শিক্ষা, ক্যারিয়ার ও প্রযুক্তি দক্ষতায় সহায়তা বাড়ছে

চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় ২৫ ল্যাপটপ দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
১১ আগষ্ট, ২০২৬ ০০:৪৬  

ঢাকা, ৯ আগস্ট, রবিবার: জলবায়ুঝুঁকিপূর্ণ কুড়িগ্রাম ও গাইবান্ধার চরাঞ্চলের শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সুযোগ বাড়াতে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের মাধ্যমে ২৫টি ল্যাপটপ দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক বলেন, ল্যাপটপগুলো শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহারে সহায়তা করবে। তাঁর মতে, গত এক বছরে ফ্রেন্ডশিপের সঙ্গে যৌথ উদ্যোগ চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন এনেছে।

তিনি জানান, উদ্যোগটির আওতায় পাঁচটি বিদ্যালয়ে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতির হার ও পরীক্ষার ফলাফলেও উন্নতি হয়েছে। এনামুল হক বলেন, “ল্যাপটপগুলো শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে সাহায্য করবে বলে আমি মনে করি।”

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান বলেন, দুর্গম চরাঞ্চলের একটি শিশুর হাতে ল্যাপটপ তুলে দেওয়া শুধু প্রযুক্তিগত সুবিধা দেওয়া নয়; বরং তার সামনে জ্ঞানের নতুন দ্বার উন্মোচন করা।

তিনি বলেন, এর মাধ্যমে একজন শিক্ষার্থী চরাঞ্চলের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক পরিবেশের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ পায়। পাশাপাশি বৃহত্তর পরিসরে স্বপ্ন দেখার ক্ষেত্রে তার আত্মবিশ্বাস বাড়ে এবং সম্ভাবনা ও নতুন আশার আলো তৈরি হয়।

৯ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ফ্রেন্ডশিপ ২০১৬ সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করছে।

এই অংশীদারিত্বের আওতায় মানসম্মত শিক্ষা, ডিজিটাল শিক্ষা, ক্যারিয়ার গাইডেন্স, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, পরিবেশ ও ভাষা শিক্ষা, আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে বহু শিক্ষার্থীকে আধুনিক ও ডিজিটাল বিশ্বের উপযোগী করে গড়ে তুলতে সহায়তা করা হয়েছে।
//ডিবিটেক/এবিপি/এসএমই//