যুক্তরাজ্যগামী ১০০০ শিক্ষার্থী নিয়ে এএইচজেডের ‘প্রি-ডিপারচার ২০২৬’ অনুষ্ঠিত
- সেপ্টেম্বর ২০২৬ সেশনে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে গমনকারী সহস্রাধিক শিক্ষার্থীকে নিয়ে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বিশেষ সংবর্ধনা।
- যুক্তরাজ্যে গমনাভিলাষী শিক্ষার্থীদের প্রায় ৬০ শতাংশকে নিখরচায় পূর্ণাঙ্গ সেবা প্রদান করছে ইউকে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রতিষ্ঠান এএইচজেড (AHZ)।
- নির্বাচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ অর্জন; কুইজ প্রতিযোগিতায় স্পন্সর পার্টনার টার্কিশ এ
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে যাত্রা শুরু করতে যাওয়া সহস্রাধিক শিক্ষার্থীকে উষ্ণ বিদায় ও দিকনির্দেশনা জানাতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রতিষ্ঠান ‘এএইচজেড’ (AHZ)।
আজ ৯ আগস্ট, সোমবার ঢাকার গুলশান শুটিং ক্লাবে ‘প্রি-ডিপারচার ২০২৬’ শীর্ষক এই বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়। আসন্ন সেপ্টেম্বর ২০২৬ সেশনে পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমাতে যাওয়া এক হাজারের বেশি শিক্ষার্থী, তাদের অভিভাবক, শীর্ষ শিক্ষাবিদ ও শিক্ষা উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবে পরিণত হয়।
উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্যের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশীয় শিক্ষার্থীদের প্রায় ৬০ শতাংশকেই বিনামূল্যে অ্যাডমিশন, প্রসেসিং ও পরামর্শসহ পূর্ণাঙ্গ সেবা দিয়ে আসছে এএইচজেড।
চলতি বছর যুক্তরাজ্যে যাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশ মেধার ভিত্তিতে নানা ধরনের স্কলারশিপ অর্জন করতে সক্ষম হয়েছেন। এতে শিক্ষার্থীরা ৩০% থেকে শুরু করে সর্বোচ্চ ৯০% পর্যন্ত টিউশন ফি ছাড় লাভ করেছেন। অনুষ্ঠানে প্রার্থীরা তাদের আবেদন প্রক্রিয়ার অভিজ্ঞতা, ভিসা চ্যালেঞ্জ জয় ও সাফল্যের গল্প সহপাঠীদের উদ্দেশ্যে তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া (সিআইপি), চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম (সিআইপি), এএইচজেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, কোর্স হান্টারের রিজিওনাল মার্কেটিং ম্যানেজার মাহফুজ এম কুশল এবং এমএইচ গ্লোবাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ। এছাড়াও এএইচজেডের গুলশান, ধানমন্ডি, উত্তরা ও মিরপুর শাখার অপারেশন ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের স্পেশাল পার্টনার হিসেবে যুক্ত ছিল আন্তর্জাতিক বিমান সংস্থা ‘টার্কিশ এয়ারলাইন্স’। আয়োজনের আকর্ষণীয় কুইজ সেশনে অংশ নিয়ে বিজয়ী শিক্ষার্থী অর্জন করেন যুক্তরাজ্য যাতায়াতের জন্য টার্কিশ এয়ারলাইন্সের সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন এয়ার টিকিট।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যুক্তরাজ্যের এয়ারপোর্ট প্রসিডিউর, ইমিগ্রেশন নিয়মকানুন, ক্যাম্পাস লাইফ, কালচারাল অ্যাডাপ্টেশন, খণ্ডকালীন চাকরির নিয়ম এবং প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কিং নিয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়।
//ডিবিটেক/বিআরপিও/এমএসআই//





