যৌথ গবেষণা ও ডক্টোরাল প্রোগ্রাম চালুর সম্ভাবনা, 'মেশিন লার্নিং' বিষয়ক কর্মশালায় ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম
চুয়েট ও অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সম্পাদনের লক্ষ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত
৯ আগস্ট, রবিবার: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির (Murdoch University) মধ্যে সমঝোতা স্মারক (MoU) সম্পাদনের লক্ষ্যে একটি দ্বি-পাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
মতবিনিময় সভায় চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের নেতৃত্বে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রিপল-ই বিভাগের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর, সিএসই বিভাগের অধ্যাপক ড. কৌশিক দেব এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম
মারডক ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনার্জির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জি. এম. শফিউল্লাহ, স্কুল অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. ফেরদৌস সোহেল এবং ইন-কান্ট্রি ম্যানেজার জনাব জাসদীপ সান্ধু (Jasdeep Sandhu)
একই দিনে চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অপারেটিং সিস্টেম ল্যাবে "মেশিন লার্নিং এন্ড ইটস ট্রান্সলেশন ইন এগ্রিকালচার, হেলথ এন্ড এনভায়রনমেন্ট রিসার্স" শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে বিপুল সম্ভাবনা রয়েছে; নিজেদের মেধা ব্যবহার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য ও সেশন পরিচালনা করেন অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির স্কুল অব ইনফরমেশন টেকনোলজি এর অধ্যাপক ড. ফেরদৌস সোহেল
//ডিবিটেক/এআইএম/এমএসআই//





