আইসাকা ঢাকা চ্যাপ্টারের নতুন বোর্ড অব ডিরেক্টরস (২০২৬–২০২৮) গঠিত

আইসাকা ঢাকা চ্যাপ্টারের সভাপতি ইকবাল, সম্পাদক আজাদ

  • বিশেষ সাধারণ সভা (EGM) ও নির্বাচনের মাধ্যমে আগামী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য কার্যনির্বাহী পর্ষদ গঠিত
    আইসাকা ঢাকা চ্যাপ্টারের সভাপতি ইকবাল, সম্পাদক আজাদ
    ৯ আগষ্ট, ২০২৬ ১০:০৯  

    ৯ আগস্ট, রবিবার: আন্তর্জাতিক তথ্যনিরাপত্তা ও আইটি গভর্ন্যান্স পেশাজীবীদের সংগঠন ‘আইসাকা’ (ISACA) ঢাকা চ্যাপ্টারের ২০২৬-২০২৮ মেয়াদের বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়

    এতে জানানো হয়, গত ৮ আগস্ট (বৃহস্পতিবার) এক বিশেষ সাধারণ সভার (EGM) মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

    নতুন নির্বাচিত পর্ষদের সদস্যরা হলেন— প্রেসিডেন্ট মুহাম্মদ আবুল কালাম আজাদ, ভাইস প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল হোসাইন, সেক্রেটারি জি. এম. ফারুক আহমেদ, ডিরেক্টর (কমিউনিকেশন) আহমেদ জাফর সাদেক ভূঁইয়া, ডিরেক্টর (মেম্বারশিপ) ফাহিমা খানম, ডিরেক্টর (সিআইএসএ) মো. ওয়াহিদ মুরাদ, ডিরেক্টর (সিআইএসএম) কাজী সাকলাইন, ডিরেক্টর (আইটি গভর্ন্যান্স/কোবিট) ড. নুরুল্লাহ শাহীন, ডিরেক্টর (মার্কেটিং) হাসান আল মনসুর, ডিরেক্টর (একাডেমিক রিলেশনস) মোহাম্মদ মোর্শেদ আলম এবং ডিরেক্টর (অ্যাট লার্জ) মাহবুব উল আলম।

    বিজ্ঞপ্তিতে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন সফল করার জন্য আইসাকা ঢাকা চ্যাপ্টারের সকল সদস্য, ভোটার, প্রার্থী, নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। নবনির্বাচিত এই পর্ষদ চ্যাপ্টারের লক্ষ্য ও মিশন এগিয়ে নিয়ে দেশে সাইবার নিরাপত্তা, অডিট ও ডিজিটাল ট্রাস্ট জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
    //ডিবিটেক/টিএস/এসএমই//