আগামী সেপ্টেম্বরে বার্লিনের আইএফএ ২০২৬-এ ডিভাইসটি প্রদর্শনের সম্ভাবনা

টেকনো উন্মোচন করল সম্পূর্ণ বর্ডারহীন কনসেপ্ট ফোন

  • টেকনো স্মার্টফোন ডিজাইনে বিপ্লব ঘটিয়ে সত্যিকারের ০ মিমি ডিসপ্লে বেজেল প্রযুক্তি তুলে ধরেছে
  • প্রচলিত বর্ডার বাদ দিয়ে এজ-টু-এজ ইমার্সিব ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করতে নতুন স্ক্রিন-প্যাকেজিং কৌশলের ব্যবহার
  • সেপ্টেম্বরে বার্লিনে অনুষ্ঠিতব্য আইএফএ ২০২৬ (IFA 2026)-এ কনসেপ্ট ফোনটি প্রদর্শন করবে টেকনো

টেকনো উন্মোচন করল সম্পূর্ণ বর্ডারহীন কনসেপ্ট ফোন
৯ আগষ্ট, ২০২৬ ১৫:০৬  

৯ আগস্ট, রবিবার: গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন প্রজন্মের বেজেলবিহীন কনসেপ্ট ফোন উন্মোচনের মাধ্যমে স্মার্টফোন ডিজাইনে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, তাদের এই বিশেষ কনসেপ্ট স্মার্টফোনে রয়েছে সত্যিকারের ‘০ মিমি ডিসপ্লে বেজেল’ (0mm Display Bezel)।

দীর্ঘদিন ধরেই বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ফোনের দৈহিক আকার না বাড়িয়ে স্ক্রিনের বর্ডার যতটা সম্ভব পাতলা করার প্রতিযোগীতায় যুক্ত রয়েছে। টেকনোর উদ্ভাবনী কনসেপ্ট এই ভাবনাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ডিসপ্লের চারপাশের দৃশ্যমান কালো বর্ডার পুরোপুরি সরিয়ে ফেলে এতে সম্পূর্ণ বর্ডারলেস ও প্রিমিয়াম ইমার্সিভ ভিজ্যুয়াল অনুভূতি তৈরি করা হয়েছে।

প্রচলিত ফুল-স্ক্রিন লুকের ক্ষেত্রে স্ক্রিনের ধার অতিরিক্ত কার্ভড (Curved) করা হলেও, টেকনো স্ক্রিনের চারপাশের সীমানা প্রযুক্তিগতভাবে পুরোপুরি কমিয়ে আনার ওপর জোর দিয়েছে। এই শূন্য-মিমি বেজেল আনতে টেকনোকে ভেতরের যন্ত্রাংশ সাজানো (Component Stacking), স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং নতুন স্ক্রিন-প্যাকেজিং প্রযুক্তিতে বড় ধরনের আধুনিক পরিবর্তন আনতে হয়েছে। এর ফলে ফোনটিতে তৈরি হয়েছে নিখুঁত অল-স্ক্রিন ভিউ, যা কন্টেন্ট স্ট্রিমিং ও গেমিং অভিজ্ঞতাকে প্রাণবন্ত করবে।

ভবিষ্যৎমুখী এই প্রযুক্তিটি ইতিমধ্যেই বৈশ্বিক প্রযুক্তি মাধ্যমগুলোর নজর কেড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডিজিটাল ট্রেন্ডস’ এবং ‘জিএসএমঅ্যারিনা’ টেকনোর ০ মিমি ডিসপ্লে সংক্রান্ত দাবি ও এর প্রকৌশল নিয়ে পৃথক ফিচার প্রকাশ করেছে।

আগামী সেপ্টেম্বরে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম বৃহত্তম ইলেকট্রনিক্স মেলা ‘আইএফএ ২০২৬’ (IFA 2026)-এ কনসেপ্ট ফোনটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। যদিও বাণিজ্যিকভাবে বাজারজাতকরণের জন্য এখনই কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবুও এটি ভবিষ্যতের স্মার্টফোন ডিজাইন সম্পর্কে টেকনোর বিশেষ পরিকল্পনা ও দূরদর্শিতাকেই তুলে ধরছে।
//ডিবিটেক/এসবিটি/এমএসআই//