বুরো বাংলাদেশকে ডিজিটাল সল্যুশন দেবে বাংলালিংক
- বুরো বাংলাদেশকে এন্টারপ্রাইজ ডিজিটাল সল্যুশন ও উন্নত কানেক্টিভিটি দেবে বাংলালিংক
৯ আগস্ট, রবিবার: ক্ষুদ্রঋণ প্রদানকারী অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘বুরো বাংলাদেশ’-কে উন্নত এন্টারপ্রাইজ ডিজিটাল সল্যুশন ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবা দিতে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক । এই অংশীদারিত্বের মাধ্যমে বুরো বাংলাদেশের কর্মীদের মধ্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি তাদের দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম আরও দ্রুত, দক্ষ ও সহজ হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি ।
বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান এবং বুরো বাংলাদেশের পরিচালক (অপারেশন্স) ফারমিনা হোসেন । ৯ আগস্ট, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয় ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলালিংকের লার্জ কর্পোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজিন, হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস এস এম শামসুর রহমানসহ বুরো বাংলাদেশের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ।
বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “যেকোনো প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তর ও প্রবৃদ্ধির মূল চাবিকাঠি হলো নির্ভরযোগ্য প্রযুক্তি নেটওয়ার্ক । বুরো বাংলাদেশের ক্রমাগত পরিবর্তনশীল কানেক্টিভিটি চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের পাশে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ।”
অন্যদিকে বুরো বাংলাদেশের পরিচালক (অপারেশন্স) ফারমিনা হোসেন বলেন, “সারাদেশের প্রান্তিক মানুষের কাছে আমাদের আর্থিক সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রযুক্তি ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি অত্যন্ত জরুরি । বাংলালিংকের সঙ্গে এই সমন্বিত ডিজিটাল সমাধানের মাধ্যমে আমরা আরও কার্যকরভাবে তৃণমূল পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম পরিচালনা করতে পারব ।”
দেশজুড়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সক্ষমতা বাড়াতে ও নতুন নতুন উদ্ভাবনী সেবা প্রদান নিশ্চিত করতেই এই পার্টনারশিপ করেছে বাংলালিংক।
//ডিবিটেক/ এমআর/এসএমই//
৯ আগস্ট, রবিবার: ক্ষুদ্রঋণ প্রদানকারী অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ‘বুরো বাংলাদেশ’-কে উন্নত এন্টারপ্রাইজ ডিজিটাল সল্যুশন ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি সেবা দিতে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক
বুরো বাংলাদেশের প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান এবং বুরো বাংলাদেশের পরিচালক (অপারেশন্স) ফারমিনা হোসেন
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলালিংকের লার্জ কর্পোরেট ডিরেক্টর রুবাইয়াত আলম তানজিন, হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস এস এম শামসুর রহমানসহ বুরো বাংলাদেশের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ
বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “যেকোনো প্রতিষ্ঠানের ডিজিটাল রূপান্তর ও প্রবৃদ্ধির মূল চাবিকাঠি হলো নির্ভরযোগ্য প্রযুক্তি নেটওয়ার্ক
অন্যদিকে বুরো বাংলাদেশের পরিচালক (অপারেশন্স) ফারমিনা হোসেন বলেন, “সারাদেশের প্রান্তিক মানুষের কাছে আমাদের আর্থিক সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রযুক্তি ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি অত্যন্ত জরুরি
দেশজুড়ে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সক্ষমতা বাড়াতে ও নতুন নতুন উদ্ভাবনী সেবা প্রদান নিশ্চিত করতেই এই পার্টনারশিপ করেছে বাংলালিংক।
//ডিবিটেক/ এমআর/এসএমই//





