ডিজাইন ও এআই প্রযুক্তির সমন্বয়ে নতুন ৫জি ডিভাইস বাজারে আনার প্রস্তুতি ইনফিনিক্সের
দেশে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স
- ব্যবহারকারীদের পরিবর্তিত চাহিদা বিবেচনা করে ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স
- এতে ডিজাইন, উন্নত ক্যামেরা, টেকসই গঠন ও এআই ফিচারের ওপর জোর দেওয়া হয়েছে
- শিগগিরই বাংলাদেশের বাজারে স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে
স্মার্টফোন ক্রেতাদের দ্রুত পরিবর্তিত অগ্রাধিকার ও বহুমুখী চাহিদাকে সামনে রেখে বাজারে একটি নতুন ৫জি স্মার্টফোন আনার প্রস্তুতি নিয়েছে বহুজাতিক ব্র্যান্ড ইনফিনিক্স।
বর্তমানে স্মার্টফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়; বরং এটি কনটেন্ট তৈরি, বিনোদন ও দৈনন্দিন অফিশিয়াল কাজের প্রধান ডিভাইসে পরিণত হয়েছে।
এ ছাড়া দৈনন্দিন কাজকে আরও সহজ ও কার্যকর করতে স্মার্টফোনটিতে এআইভিত্তিক বিভিন্ন সুবিধাকে যুক্ত করা হয়েছে।
//ডিবিটেক/ ইএইচএম/ এমএসআই//





