ডিউরেবিলিটি, ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৭২ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন নিয়ে হট ৭০ প্রো ৫জি

দৈনন্দিন ধকল সামলাবে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন

  • দৈনন্দিন ব্যবহারের ধকল সামলাতে ডিউরেবিলিটি প্রযুক্তি
  • ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং
  • মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসর ও ৭২ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন

দৈনন্দিন ধকল সামলাবে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন
৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:১০  

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং অফিসের কাজ, অনলাইন শিক্ষা, কনটেন্ট তৈরি, নেভিগেশন ও বিনোদনসহ দৈনন্দিন নানা কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ডিভাইস। ফলে ভালো পারফরম্যান্সের পাশাপাশি দীর্ঘদিনের ব্যবহার, ধাক্কা, পড়ে যাওয়া এবং ধুলাবালি ও পানির সংস্পর্শ সামলাতে সক্ষম স্মার্টফোনের চাহিদাও বাড়ছে।

এ ধরনের ব্যবহারকারীদের কথা বিবেচনায় নিয়ে হট ৭০ প্রো ৫জি (HOT 70 Pro 5G)-কে ‘মাস্টার ডিভাইস’ হিসেবে বাজারজাত করছে বৈশ্বিক মোবাইল ব্র্যান্ড ইনফিনিক্স। অনলাইন শিক্ষক ও মেন্টর আয়মান সাদিকের মতো শিক্ষা, উদ্যোক্তা কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যস্ত ব্যবহারকারীদের জন্য ডিভাইসটিতে দীর্ঘমেয়াদি ব্যবহার ও স্থায়িত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দৈনন্দিন ব্যবহারে স্মার্টফোন পড়ে যাওয়া, ধাক্কা লাগা কিংবা ধুলাবালি ও পানির সংস্পর্শে আসার মতো পরিস্থিতি বিবেচনায় হট ৭০ প্রো ৫জি-তে রয়েছে এমআইএল-এসটিডি-৮১০ প্রোটেকশন, এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং আইপি৬৮ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স। এসব প্রযুক্তিগত সুবিধা ডিভাইসটির স্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করার লক্ষ্যেই যুক্ত করা হয়েছে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য স্মার্টফোনটিতে রয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। পাশাপাশি ব্যাটারিতে সেলফ-হিলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে ব্যাটারির কার্যক্ষমতা ও পারফরম্যান্স ধরে রাখতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে।

পারফরম্যান্সের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি ব্যবহারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসরের সঙ্গে ডিভাইসটিতে রয়েছে ৭২ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন। দীর্ঘ সময় ধরে স্মুথ পারফরম্যান্স বজায় রাখার লক্ষ্যেই এই প্রযুক্তিগত সক্ষমতা যুক্ত করা হয়েছে।

ডিভাইসটির পুরুত্ব ৭ দশমিক ৯৫ মিলিমিটার। ফলে দৈনন্দিন ব্যবহারে এটি সহজে বহন ও হাতে ব্যবহারের উপযোগী রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।ডিউরেবিলিটি, দীর্ঘস্থায়ী ব্যাটারি, দ্রুত চার্জিং, প্রসেসিং সক্ষমতা ও পাতলা নকশাকে একসঙ্গে নিয়ে হট ৭০ প্রো ৫জি-কে ‘মাস্টার ডিভাইস’ হিসেবে উপস্থাপন করছে ইনফিনিক্স। ব্যস্ত জীবনযাত্রায় স্মার্টফোনকে দীর্ঘ সময় ধরে বিভিন্ন কাজে ব্যবহার করতে চান—এমন ব্যবহারকারীদের লক্ষ্য করেই ডিভাইসটির এই অবস্থান নির্ধারণ করা হয়েছে। 
//ডিবিটেক/এসএমই/এমআইএস//