‘হুয়ালং ওয়ান’ প্রযুক্তির দ্বিতীয় ইউনিট যুক্ত হওয়ায় প্রথম ধাপের নির্মাণ সম্পন্ন
চীনে বাণিজ্যিকভাবে চালু হলো থাইপিংলিং পারমাণবিক বিদ্যুৎ ইউনিট
- চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার গ্রুপের থাইপিংলিং পারমাণবিক প্রকল্পের দ্বিতীয় ইউনিট আনুষ্ঠানিকভাবে চালু
- নিজস্ব উদ্ভাবিত 'হুয়ালং ওয়ান' রিঅ্যাক্টর প্রযুক্তিতে যন্ত্রপাতির ৯০ শতাংশই চীনের তৈরি
চিনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের হুইচৌ শহরে চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার গ্রুপের (সিজিএন) থাইপিংলিং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । সোমবার ইউনিটটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ায় দেশের প্রথম ‘হুয়ালং ওয়ান’ প্রযুক্তিনির্ভর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ধাপের নির্মাণ সম্পন্ন হয়েছে ।
দেশটির রাষ্ট্রী বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটির নতুন ইউনিটে চীনের নিজস্ব উদ্ভাবিত তৃতীয় প্রজন্মের ‘হুয়ালং ওয়ান’ রিঅ্যাক্টর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে । এর মূল যন্ত্রপাতির ৯০ শতাংশের বেশি দেশীয়ভাবে উৎপাদিত এবং উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট । প্রকল্পের জেনারেল কমান্ডার চাং কুওছিয়াং জানান, প্রথম ধাপের দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে বছরে ১৮ বিলিয়নের বেশি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা প্রায় ২০ লাখ মানুষের আবাসিক ও শিল্প খাতের চাহিদা মেটাবে ।
পরিকল্পনা অনুযায়ী, পুরো কেন্দ্রে মোট ছয়টি ‘হুয়ালং ওয়ান’ রিঅ্যাক্টর ইউনিট স্থাপন করা হবে । সব ইউনিট চালু হলে কেন্দ্রটি বছরে প্রায় ৫৫ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করবে । এতে প্রতি বছর প্রায় ১ কোটি ৬৫ লাখ ২০ হাজার টন মানসম্মত কয়লার ব্যবহার কমবে এবং প্রায় ৫ কোটি ৮২ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাস পাবে । ।
//ডিবিটেক/ সিআরও/ এমআই//
চিনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের হুইচৌ শহরে চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার গ্রুপের (সিজিএন) থাইপিংলিং পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে
দেশটির রাষ্ট্রী বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বিদ্যুৎ কেন্দ্রটির নতুন ইউনিটে চীনের নিজস্ব উদ্ভাবিত তৃতীয় প্রজন্মের ‘হুয়ালং ওয়ান’ রিঅ্যাক্টর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে
পরিকল্পনা অনুযায়ী, পুরো কেন্দ্রে মোট ছয়টি ‘হুয়ালং ওয়ান’ রিঅ্যাক্টর ইউনিট স্থাপন করা হবে
//ডিবিটেক/ সিআরও/ এমআই//





