কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যারোমা প্রযুক্তিতে শীতল বাতাসের সাথে ছড়াবে সুগন্ধ
বাজারে ভিশনের ‘এআই অ্যারোমা’ সিরিজের এসি
- আরএফএল ইলেকট্রনিকসের ব্র্যান্ড ‘ভিশন’ বাজারে আনল নতুন ‘এআই অ্যারোমা’ সিরিজের এয়ার কন্ডিশনার
- কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেলফ-লার্নিং প্রযুক্তি ব্যবহারকারীর অভ্যাস অনুযায়ী অটোমেটিক কুলিং অ্যাডজাস্ট করবে
- পরিবেশবান্ধব আর-৩২ রেফ্রিজারেন্ট গ্যাস, ইনভার্টার সুবিধা ও ওটিএ সফটওয়্যার আপডেট যুক্ত করা হয়েছে
হোম অ্যাপ্লায়েন্স বাজারে আধুনিক প্রযুক্তি ও গ্রাহক স্বাচ্ছন্দ্যের নতুন মাত্রা যোগ করতে আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘ভিশন’ উন্মোচন করেছে নতুন ‘এআই অ্যারোমা’ সিরিজের এয়ার কন্ডিশনার।
আজ শনিবার (১ আগস্ট) রাজধানীর বনশ্রীর বিআরসিসি কমপ্লেক্সে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এয়ার কন্ডিশনার সিরিজের পর্দা উন্মোচন করেন আরএফএল ইলেকট্রনিকসের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. নুর আলম।
নতুন উদ্ভাবিত এই সিরিজের এয়ার কন্ডিশনারে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) সেলফ-লার্নিং প্রযুক্তি। এই ফিচারটি ব্যবহারকারীর দৈনন্দিন ব্যবহারের ধরন, তাপমাত্রা পছন্দ ও অভ্যাস বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে কুলিং সেটিংস সমন্বয় করবে। এছাড়া এতে বিদ্যমান বিল্ট-ইন অ্যারোমা প্যানেলের মাধ্যমে ঘর দ্রুত শীতল হওয়ার পাশাপাশি চারপাশে ছড়িয়ে পড়বে মনোরম সুগন্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরএফএল ইলেকট্রনিকসের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. নুর আলম বলেন, "গ্রাহকদের আধুনিক জীবনযাত্রা ও চাহিদার কথা মাথায় রেখেই আমরা 'এআই অ্যারোমা' সিরিজটি বাজারে এনেছি। আন্তর্জাতিক মানের উদ্ভাবনী হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনে ভিশন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।"
আধুনিক টেক ফিচার ও পরিবেশবান্ধব সুবিধা সমন্বিত ‘এআই অ্যারোমা’ সিরিজের এসিতে আরও রয়েছে:
স্মার্ট ফিচার: স্মার্ট এয়ারফ্লো, থ্রিডি এয়ার ইনটেক এবং স্বয়ংক্রিয় 'অটো ক্লিনিং' সুবিধা।
সফটওয়্যার সুবিধা: এতে দেওয়া হয়েছে ওভার দ্য এয়ার (OTA) সফটওয়্যার আপডেট ফিচার।
স্থায়িত্ব ও বিদ্যুৎ সাশ্রয়: ১০০% কপার কনডেন্সার, বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার প্রযুক্তি এবং পরিবেশবান্ধব আর-৩২ (R-32) রেফ্রিজারেন্ট গ্যাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের হেড অব অপারেশনস শুভাশীষ ভট্টাচার্য, হেড অব মার্কেটিং রিফাত হাসান, এবং হেড অব সেলস মো. হাফিজুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নতুন এই এসি সিরিজের পণ্যগুলো দেশব্যাপী 'ভিশন এম্পোরিয়াম'-এর সকল শোরুমের পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্ম অথবা ডটকম (othoba.com)-এ পাওয়া যাচ্ছে।
//ডিবিটেক/ জেএনও/ এসএমই//





