একাডেমিক ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া

চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগে ২০২০ ব্যাচের বিদায় এবং ২০২৪ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
২৬ জুন, ২০২৬ ১০:৪৫  

হয়ে গেলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০২০ ব্যাচের বিদায় ও ২০২৪ ব্যাচের বরণ অনুষ্ঠান। 

২৫ জুন (বৃহস্পতিবার) চুয়েটের একাডেমিক ভবন-৫ এর প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া।

ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফৌজিয়া গুলশানা রশীদ লোপার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ইউআরপি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান দেবাশীষ রায় রাজা এবং সহযোগী অধ্যাপক ড. ইশরাত জাহান।

ইউআরপি বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী কৌশিক কাব্য এবং ইসরাত জাহান বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

//ডিবিটেক/এআইএম/এমাই//