৩টি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংকসহ সাউন্ডবার ও প্রিমিয়াম ওয়্যারলেস হেডফোন চালু

দেশের বাজারে শাওমির নতুন ৫টি লাইফস্টাইল ডিভাইস উন্মোচন

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে ফাস্ট চার্জিং সুবিধাসম্পন্ন ৩টি নতুন পাওয়ার ব্যাংক এবং উন্নত অডিও অভিজ্ঞতার জন্য ১টি সাউন্ডবার ও ১টি ওয়্যারলেস হেডফোন নিয়ে এসেছে।

দেশের বাজারে শাওমির নতুন ৫টি লাইফস্টাইল ডিভাইস উন্মোচন
২৬ জুন, ২০২৬ ১১:০২  

দেশের বাজারে নতুন ৫টি লাইফস্টাইল ডিভাইস উন্মোচন করেছে শাওমি বাংলাদেশ। দেশজুড়ে বিভিন্ন মোবাইল রিটেইল সেন্টারে সরবরাহকৃত নতুন এই প্রোডাক্ট লাইনে রয়েছে টু-ওয়ে ফাস্ট চার্জিং সুবিধাযুক্ত ৩টি শক্তিশালী পাওয়ার ব্যাংক, টিভির জন্য ১টি মিনিমালিস্ট সাউন্ডবার এবং ১টি প্রিমিয়াম ওভার-ইয়ার ওয়্যারলেস হেডফোন।

পাওয়ার ব্যাংক ক্যাটাগরির মধ্যে রয়েছে বিল্ট-ইন টাইপ-সি কেবল ও সর্বোচ্চ ৬৭ ওয়াট আউটপুটসম্পন্ন ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ মিলিঅ্যাম্পিয়ার’, যার বাজারমূল্য ৪ হাজার ৯৯৯ টাকা। একই সুবিধা নিয়ে পকেট-সাইজ ডিজাইনে এসেছে ‘শাওমি ৬৭ ওয়াট পাওয়ার ব্যাংক ১০০০০ মিলিঅ্যাম্পিয়ার’, যার মূল্য ৪ হাজার ২৯৯ টাকা। এছাড়া উন্নত মাল্টি-প্রোটেকশন সিস্টেম ও ৩৩ ওয়াট চার্জিং সক্ষমতার ‘শাওমি ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক ২০০০০ মিলিঅ্যাম্পিয়ার’ পাওয়া যাচ্ছে ২ হাজার ৫৯৯ টাকায়।

অন্যদিকে অডিও সেগমেন্টে সিনেমা ও গেমিংয়ে উন্নত স্টেরিও সাউন্ড দিতে শাওমি এনেছে ‘শাওমি সাউন্ডবার ২.০ চ্যানেল’। ব্লুটুথ, অপটিক্যাল ও এইউএক্স ইনপুট সমৃদ্ধ এই ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৯৯ টাকা।

এই লাইনাপের অন্যতম প্রিমিয়াম ডিভাইস ওভার-ইয়ার ‘রেডমি হেডফোনস নিও’। এতে ৪২ ডেসিবেল অ্যাডাপটিভ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) ও ৭২ ঘণ্টার ব্যাটারি লাইফ রয়েছে; যার বাজারমূল্য ৯ হাজার ৯৯৯ টাকা।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, হাই-স্পিড চার্জিং সুবিধা ও প্রিমিয়াম অডিও অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে স্থানীয় প্রযুক্তিপ্রেমীদের প্রতিনিয়ত পরিবর্তনশীল চাহিদা পূরণ করতে নতুন এই ডিভাইসগুলো বাজারে আনা হয়েছে। ডিভাইসগুলো দেশজুড়ে শাওমির সব অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে।

//ডিবিটেক/এমএমআর/এমইউআইএম//