এআই টুলস ও ৬ বছরের ওএস আপডেটের সুবিধায় 

দেশের বাজারে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন

  • স্ন্যাপড্রাগন প্রসেসর, ১২৮ জিবি মেমোরি ও ২ টেরাবাইট পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ সুবিধা
  • ৬ জেনারেশন ওএস ও ৬ বছরের সিকিউরিটি আপডেটের নিশ্চয়তা

দেশের বাজারে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
৮ আগষ্ট, ২০২৬ ১০:৫১  

৮ আগস্ট, শনিবার: দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে স্যামসাং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’। আকর্ষণীয় ও স্লিম ডিজাইনের এই ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে বিল্ট-ইন এআই টুলস, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা সুবিধা।

নতুন এই ডিভাইসে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, যা ল্যাগ-মুক্ত ভিডিও কলিং, মসৃণ সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং ও গেমিং পারফরম্যান্স নিশ্চিত করে। ইন্টারনাল স্টোরেজ হিসেবে রয়েছে ১২৮ গিগাবাইট, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব।

স্মার্টফোনটিতে প্রি-লোডেড রয়েছে স্যামসাংয়ের ‘অসাম ইন্টেলিজেন্স’ এবং গুগল জেমেনাই (Google Gemini)। এর মধ্যে ‘মাল্টি-অবজেক্ট সার্কেল টু সার্চ’ সুবিধার মাধ্যমে যেকোনো ছবির অবজেক্টের ওপর বৃত্ত এঁকে মুহূর্তের মধ্যেই অনলাইনে সে সংক্রান্ত তথ্য খুঁজে বের করা যায়।

গ্রাহকদের দীর্ঘমেয়াদি সুরক্ষার কথা মাথায় রেখে এতে দেয়া হয়েছে ৬ জেনারেশন পর্যন্ত অপারেটিং সিস্টেম (OS) আপডেট এবং ৬ বছরের সিকিউরিটি আপডেটের নিশ্চয়তা। নিরাপত্তার অংশ হিসেবে এতে যুক্ত আছে স্যামসাংয়ের বহুল প্রশংসিত ‘নক্স সিকিউরিটি’ (Knox Security)।

স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি ডিভাইসটি ব্ল্যাক (কালো), লাইট গ্রিন (হালকা সবুজ) এবং লাইট পিঙ্ক (হালকা গোলাপি)—এই তিনটি নান্দনিক রঙে পাওয়া যাচ্ছে। দেশের বাজারে ফোনটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮,০৯৯ টাকা। সারা দেশের স্যামসাংয়ের সকল অনুমোদিত আউটলেট ও পার্টনার রিটেইল শপে ফোনটি একযোগে পাওয়া যাচ্ছে।

//ডিবিটেক/ এমআর/ এসএমই//